নর্থ ইষ্ট স্মল ফাইনান্স ব্যাংকের শাখা উদ্বোধন বদরপুরে
নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : সম্প্রতি আনুষ্ঠানিকভাবে নর্থইষ্ট স্মল ফাইনান্স ব্যাংকের বদরপুর শাখা কার্যালয়ের উদ্বোধন করেন এরিয়া ম্যানেজার ভূূূমিধর দাস।
উপস্থিত ছিলেন রেলওয়ে বদরপুর এরিয়া ম্যানেজার এস.ওমেষ, বিশিষ্ট চিকিৎসক স্বপন দাস, ওয়ার্ড কমিশনার সীতাংশু রায়। সকলের উপস্থিতিতে ফিতা কেটে প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে শুভদ্বোধন হয় বদরপুর শাখার। ব্যাংকের সার্বিক বিকাশ নিয়ে আলোকপাত করেন প্রত্যেক বক্তা। এছাড়া উপস্থিত ছিলেন বদরপুর শাখার প্রবন্ধক অভিজিত দাস, সহকারী শাখা প্রবন্ধক পদ্মনাভ দেব রায়, কোষাধ্যক্ষ নিবেদিতা চক্রবর্তী, মিস্টু রায়, উজ্জল চুতিয়া, কৃষ্ণচন্দ্র সিনহা,দীগন্ত নাগ সহ অন্যান্যরা। ব্যাংকের শতাধিক গ্রাহকও সামিল হন সেখানে।









কোন মন্তব্য নেই