Header Ads

নানান সমস্যা নিয়ে রেলের এমিনিটি কমিটির সঙ্গে এরিয়া ম্যানেজারের আলোচনা

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : বদরপুর তথা করিমগঞ্জ রেলের বিভিন্ন সমস্যা নিয়ে শুক্রবার রেলওয়ে এরিয়া ম্যানেজার এস.উমেশ সঙ্গে দেখা করেন প্যাসেঞ্জার এমিনিটি কমিটি সদস্য অমরেশ রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিন এরিয়া ম্যানেজার কাছে নিত্য যাত্রীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। মহিসাশন ট্রেনের সময় সূচির কথাও বলা হয়। ট্রেনের সময়ের চেয়ে তিন ঘণ্টা দেরিতে পৌঁছায় তা উপযুক্ত সময়ে পৌছার দাবি ওঠে।
তারা অভিযোগ করে বলেন, মহিসাশন ট্রেন সকাল ৯ টায় যাত্রা শুরু করে শিলচরের উদ্দেশ্য। কিন্তু পৌঁছায় দুপুর ১২ টায় অর্থাৎ তিন ঘন্টা সময় লাগে যায় রাস্তায়। এই অতিরিক্ত সময় লাগে দেখে যাত্রীরা সড়ক পথে চলে যায়। সড়ক পথে যাত্রীরা নিরাপদ নয়। একের পর এক সড়ক পথে যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। তাই কম সময়ের মধ্যে পৌঁছানোর দাবি জানান তারা। যাত্রীরা অবিলম্বে এগুলো উন্নত করার দাবি রাখেন এরিয়া ম্যানেজারের কাছে। স্থানীয় সমস্যার মধ্যে শিলচর-ধর্মনগর, শিলচর-মহিসাশন ট্রেন দুটির আরও কয়েকটি কোচ বাড়ানো এবং শিলচর-দুর্লভছড়া প্যাসেঞ্জার ট্রেনের সময় পরিবর্তনের দাবি তোলেন তারা। তবে এদিন এরিয়া ম্যানেজার এস.উমেশ জানান, আমার আয়ত্তের ভিতরে যা থাকবে তিনি নিজে খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন। আগামী ২৯ ও ৩০ তারিখে দিল্লিতে যে সভা হবে এমিনিটি কমিটি সদস্য অমরেশ রায় এসব দাবি তুলবেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.