জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন জামাই বিজেপিতে যোগ দিতেই হামলা, পুলিশের দ্বারস্থ অভ্র সেন
বিশ্বদেব চট্টোপাধ্যায় : কয়েকদিন আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন জামাই অভ্র সেন। আর তার পর কয়েকদিন কাটতে না কাটতেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভ্র সেনের গাড়ির ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। এমন অভিযোগ খোদ খাদ্যমন্ত্রীর প্রাক্তন জামাই অভ্রের।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অভ্র সেনের বাঁশদ্রোণীর বাড়ির সামনে রাখা ছিল তাঁর গাড়িটি। রবিবার রাতের অন্ধকারে সেই গাড়ির ওপর ব্যাপক ভাঙচুর চালানো হয়। আর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলে প্রতিবাদে সরব হন অভ্র। এছাড়াও তিনি স্থানীয় থানায় বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করেন।
মাস কমিউনিকেশনের অধ্যাপক অভ্র সেন জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যার প্রাক্তন স্বামী। যদিও তাঁদের বেশ কয়েক বছর হল বিবাহ বিচ্ছেদ হয়েছে। প্রসঙ্গত, এবছরের ৫ জুলাই যাদবপুরের কয়েকজন ছাত্রকে নিয়ে বিজেপিতে যোগ দেন অভ্র। এরপরই ২৯ জুলাই অধ্যাপক অভ্র সেনের গাড়িতে হামলা হয়।
রাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ইন্ডাস্ট্রি চত্বরে যেভাবে ক্রমেই গেরুয়া শিবির জমি পোক্ত করছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। একদিকে, অভ্র সেনের হাত ধরে যাদবপুরে জমি পোক্ত করার উদ্দেশে বিজেপি পা বাড়াচ্ছে । তখনই অন্যদিকে, সেই একই বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বাংলা বিভাগের অধ্যাপক আব্দুল কাফির ওপর হামলার ঘটনা ঘটছে।










কোন মন্তব্য নেই