পাকিস্তানের তিনটি নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ
নয়া ঠাহর প্রতিবেদন: পাকিস্তানের জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের কন্যা মরিয়াম নওয়াজের গত শনিবার লাহোরে পাকিস্তানের শাসন ও বিচার ব্যবস্থার সমালোচনা করে দেওয়া বিস্ফোরক সাক্ষাৎকার বিনা সম্পাদনায় সম্প্রচারের অভিযোগ পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি (পেমরা) তিনটি নিউজ চ্যানেলের সম্প্রচার বন্ধ করে দিল। পেমরা-র এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে পাকিস্তান ব্রডকাস্টার্স এসোসিয়েশন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম 'ডন' জানিয়েছে ।
পাকিস্তান ব্রডকাস্টার্স এসোসিয়েশনের অভিযোগ 'পেমরা' কোন কারণ না দেখিয়েই ও চ্যানেলের বক্তব্য না শুনেই সম্প্রচার বন্ধ করে দিয়েছে। চ্যানেলগুলি ফের চালুর দাবি উঠিয়েছে এসোসিয়েশন ।








কোন মন্তব্য নেই