বিশাল পরিমাণের অৰ্থ তছরুপের অভিযোগ, মালিগাঁও এনএফ রেলওয়ের প্ৰধান কাৰ্যালয়ে সিবিআইয়ের হানা
নয়া ঠাহর প্ৰতিবেদন, গুয়াহাটিঃ
১৫৮ কোটি টাকার কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার গুয়াহাটির মালিগাঁওয়ে নৰ্থ ইস্ট ফ্ৰন্টিয়ার রেলওয়ে (কনস্ট্ৰাকশন বিভাগ) প্ৰধান কাৰ্যালয়ে সিবিআই আধিকারিকরা হানা দেন। বিশাল পরিমাণ অৰ্থ কেলেঙ্কারিতে সরাসরি জড়িত থাকার অভিযোগে এনএফ রেলওয়ের ৬ জন আধিকারিকের অফিস এবং বাড়িতে সিবিআই আধিকারিকরা তল্লাশি চালান।
প্ৰতীকী ছবি, সৌঃ জিপ্লাস
এনএফ রেলওয়ের কনস্ট্ৰাকশন বিভাগের অভিযুক্ত ৬ আধিকারিকদের বিরুদ্ধে সিবিআই শুয়ো-মোটো কেস নম্বর ০৬/২০১৯ দায়ের করেছে। উত্তরপূৰ্বাঞ্চলের ৮ টি রাজ্য সমেত পশ্চিমবঙ্গ এবং বিহারের কিছুটা অংশে নিৰ্মাণ কাজ হয়েছে। কেলেঙ্কারিতে মূল অভিযুক্ত এনএফ রেলের সিনিয়র পাবলিক রিলেশনস অফিসার দিলিপ বরা বলে জানা গিয়েছে।
নৰ্থ ইস্ট রেলের অভিযুক্ত ওই ৬ আধিকারিক ২০১৪ এবং ২০১৮ সালের মধ্যে বিহার সমেত বিভিন্ন জায়গায় দৈনিক কাগজ এবং ম্যাগাজিনে ভুয়ো বিজ্ঞাপন দিয়ে বিশাল পরিমাণের অৰ্থ তছরুপ করেছে বলে অভিযোগ রয়েছে। তদন্তের জন্য সিবিআই ১৪ টি জায়গা থেকে বিশাল পরিমাণ নথিপত্ৰ, ব্যাংক পাসবুক এবং কম্পিউটারের হাৰ্ড ডিস্ক নিজেদের হেফাজতে রেখেছে। তবে এ সম্পৰ্কে সিবিআই নিজেদের স্থিতি এখনও খোলাখুলিভাবে স্পস্ট করেনি। আৰ্থিক এই কেলেঙ্কারিতে আরও বেশ কয়েকজন আধিকারিকের নাম জড়িত থাকার সন্দেহ করা হচ্ছে।









কোন মন্তব্য নেই