সারদার টাকা ফিরিয়ে দিতে চেয়ে ইডি-কে চিঠি শতাব্দী রায়ের
নয়া ঠাহর ওয়েবডেস্কঃ সারদার টাকা ফিরিয়ে দিতে চান তৃণমূল সাংসদ তথা অভিনেত্ৰী শতাব্দী রায়। ইডি-কে চিঠি দিয়ে একথা জানিয়েছেন তিনি। যাতে আমানতকারীরা সে টাকা ফেরত পান। সারদার ব্ৰ্যান্ড অ্যাম্বাসেডার ছিলেন তিনি। সারদা থেকে ২৯ লক্ষ টাকা নিয়েছিলেন তিনি।
শতাব্দী রায়, ছবি, সৌঃ আন্তৰ্জাল
সারদা তদন্তে তাঁর হাজিরা প্ৰয়োজন বলে গত সোমবারই শতাব্দী রায়কে নোটিশ পাঠিয়েছিল ইডি।
শতাব্দী জানিয়েছেন, ৭ অগাষ্ট শেষ হচ্ছে সংসদের অধিবেশন। তরপরেই ইডি-র দফতরে নিজে এসে হাজিরা দেবেন তিনি। তখনই আধিকারিকদের হাতে তুলে দেবেন ওই টাকা। সঙ্গে জমা দেবেন প্ৰয়োজনীয় নথিপত্ৰও।
শতাব্দী জানিয়েছেন, ৭ অগাষ্ট শেষ হচ্ছে সংসদের অধিবেশন। তরপরেই ইডি-র দফতরে নিজে এসে হাজিরা দেবেন তিনি। তখনই আধিকারিকদের হাতে তুলে দেবেন ওই টাকা। সঙ্গে জমা দেবেন প্ৰয়োজনীয় নথিপত্ৰও।

কোন মন্তব্য নেই