Header Ads

মলিন শর্মার মৃত্যুতে বদরপুর প্রেস ক্লাবের শোক প্রকাশ

নয়া ঠাহর প্রতিবেদন, বদরপুর : চিত্রসাংবাদিক মলিন শর্মার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করল বদরপুর প্রেসক্লাব। মঙ্গলবার সন্ধ্যায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক শোকসভায় বক্তারা নিহত সাংবাদিকের মৃত্যু রহস্যের তদন্ত দাবি করেন।যে গাড়ির নীচে চাপা পড়ে মলিন শর্মা নিহত হয়েছেন সেই গাড়িটি খুঁজে বের করার জন্য প্রশাসনের কাছে দাবি জানান তারা। প্রশাসনের গাফিলতিতে গাড়িটি পালিয়ে গেছে। শিলচর শহরের বুকে এটা অত্যন্ত লজ্জাজনক ঘটনা বলে মনে করছেন ক্লাব সদস্যরা।
প্রেসক্লাব সভাপতি শহিরুল ইসলাম বকুলের পৌরহিত্যে আয়োজিত শোকসভায় নিহত সাংবাদিকের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়। এছাড়া পরিবারের এক সদস্য কে সরকারি চাকরি দেওয়ার দাবি জানানো হয়।
দ্রুত বেগে চলা ট্রীপার গাড়ীগুলির গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য প্রয়োজনের প্রতি দাবি জানানো হয়। শিলচর সহ উপত্যকার শহরগুলিতে পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি এর রাখার আবেদন করা হয়। এদিন বক্তব্য রাখেন প্রেসক্লাবের সচিব সঞ্জয় দাস কোষাধ্যক্ষ সেলিম আহমদ, সাইদুল ইসলাম, সহ-সভাপতি যীশু শুক্লবৈদ্য, পিন্টু শুক্ল বৈদ্য, যীশু নাথ, তাজ উদ্দিন, রাজু দেব  প্রমুখ। নিহত সাংবাদিক মলিন শর্মার আত্মার সদগতি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.