শিলঙের সি বি আই দফতরে রাজীব কুমার
ননীগোপাল ঘোষ, শিলং- শিলঙের অভিজাত বাঙালি অধ্যুষিত পাড়া ওকলেন্ড। এই ওকলেন্ডেরই সি বি আই দফতরে শনিবার সি বি আই-এর মুখোমুখি হলেন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার । এদিন সকাল পৌনে এগারোটা নাগাদ সি বি আই দফতরে ঢুকেছিলেন রাজীব কুমার আর বেরোন সন্ধ্যা সওয়া সাতটা নাগাদ । সূত্রের খবর, ফের রবিবার সকালে রাজীব কুমারকে যেতে হতে পারে সি বি আই দফতরে । এদিন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ কুনাল ঘোষও এদিন শিলং পৌছন। রবিবার সি বি আই দফতরে তিনিও যাবেন বলে সূত্রের খবর। দুজনকে একসঙ্গে বসিয়ে জেরা করার সম্ভাবনা রয়েছে মনে করা হচ্ছে।








কোন মন্তব্য নেই