Header Ads

মুর্শিদাবাদ জেলার মেধা তালিকা

জেলার মেধা তালিকার শীর্ষে দুই ছাত্রী

 পরীক্ষায় বসার ক্ষেত্রে ছাত্রদের পিছনে ফেলেছিল ছাত্রীরা। মাধ্যমিকের ফল প্রকাশের পরে দেখা গেল পাশের হারে ছাত্ররা এগিয়ে, তবে মেধা তালিকার শীর্ষে সম্ভাব্য যে তিন জন রয়েছে, তাদের দু'জন ছাত্রী।
    এবার জেলার ১০ জনের মেধা তালিকায় ২৫ জন জায়গা পেয়েছে। ৬৮২ নম্বর পেয়েছে বহরমপুর বালিকা মহাকালী পাঠশালার ঝষিলা কবীর, চুঁয়াপুর বিদ্যানিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ের ডোনা পাল এবং খোলাবাজার আইসিআইয়ের সৌম্যদীপ বিশ্বাস। জেলায় পাশের হার ৭৯.০২ শতাংশ। ছেলেদের পাশের হার ৮৬.৯৮ শতাংশ এবং মেয়েদের পাশের হার ৭৩ শতাংশ।
  বহরমপুরের খোলাবাজারের শিক্ষক-শিক্ষিকা দম্পত্তির মেয়ে ঝষিলা বলেছে, "ভৌতবিজ্ঞান রিভিউ করতে চাই। ভবিষ্যতে পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায়। বহরমপুর বালিকা মহাকালী পাঠশালার প্রধান শিক্ষিকা দিলরুবা বেগম বলছেন, ঝষিলা মেধাবী।" বহরমপুরের চুঁয়াপুর লাগোয়া পাকুড়িয়ার বাসিন্দা ডোনার মা গৃহকর্মের সঙ্গে যুক্ত। বাবা বিদ্যালয় শিক্ষক। ডোনা ভবিষ্যতে চিকিৎসক হতে চায়।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.