Header Ads

বঙ্গে ঘূর্ণিঝড় দানার প্রভাব অধিকাংশ জেলাতে তুমুল বৃষ্টি

নয়া ঠাহর ,কোলকাতা  প্রবল ঘূর্ণিঝড় দানা প্রভাবে সব জেলাতে বৃষ্টি চলছে  ।দুই মেদিনীপুরে সহ উপকূলবর্তী অঞ্চলে ব্যাপক বৃষ্টি চলছে। চাষের  ক্ষতি হয়েছে। কোলকাতার বৃহৎ অংশ ডুবে গেছে। গতকাল ওড়িশা তে ঘূর্ণি ঝড়ের ল্যান্ড ফল হলেও  প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত আছে। কলকাতা ডুবে গেছে।নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে।এই কলকাতাকে লন্ডন বানাবে তৃনমূল সরকার।  বহু নদীর বাঁধ ভেঙেছে প্লাবিত হয়েছে। মাটি রক্ষা ধস  রক্ষার কাজে ম্যানগ্রোভ জঙ্গল বিশেষ কাজ করে।সেই সবুজ জঙ্গল কেটে ফেলা হচ্ছে।সুন্দরবন নদী ভাঙ্গনে ধস নামছে।এই ঝড় বৃষ্টিতে বহু মাটির ঘর ভেঙেছে ,বিদ্যুৎ খুঁটি উপড়ে গেছে।হাজার হাজার গাছ উপড়ে গেছে। ধান শাকসবজি ফলনের ক্ষতি হয়েছে।কৃষকদের ক্ষতিপূরণ দেবার আস্বাস দিয়েছে সরকার।কলকাতার দুটি হাসপতালে জল ঢুকেছে।একপুর শ্রমিকের মৃত্যু হয়েছে।




কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.