বাংলাদেশে গণতন্ত্রের স্তম্ভ সাংবাদিকদের উপর লাগাতার আক্রমণ চলছে
অমল গুপ্ত ,কোলকাতা : বাংলদেশে সাংবাদিকদের উপর লাগাতার আক্রমণ চলছে।সংবাদপত্রের অফিস দখল যাকে তাকে ভারতের চর সাজিয়ে মাদক চোরাকারবার আক্রমণের ঘটনা সব সীমা ছড়িয়ে গেছে। মহম্মদ ইউনূস কে নানা ভাবে ভুল বুঝিয়ে সাংবাদিক বিরোধী স্থিতি গ্রহন করা হয়েছে। শতাধিক সাংবাদিক কে গ্রেফতার করা হয়েছে।বাংলাদেশে কাঁচা লঙ্কার কেজি ৪০০ টাকা থেকে ৭০০ টাকা ।মানুষ কষ্টে আছে তাদের বলা হচ্ছে ভারতকে বয়কট কর। ভারতে লঙ্কার কেজি একশো টাকাও নয়। বাংলদেশে রেডিমেড পোশাক তৈরি ব্যবসা বিশ্বজুড়ে খ্যাতি ।সেই ব্যবসা বন্ধ হবার উপক্রম।ভারত সেই ব্যবসা করে লাভের মুখ দেখছে।বাংলদেশে হাসিনা সরকারের বিরোধ করতে গিয়ে দেশের অর্থনীতি ভেঙে ফেলছে। যত রাগ বাঙালি সংখ্যালঘু হিন্দুদের উপর। ১০ শতাংশ থেকে অত্যাচারিত হয়ে আজ মাত্র ৩ শতাংশ থেকেও কমেছে মাত্র এক দেড় কোটি আছে।তাদের উপর অত্যাচার চলছে। কোনো প্রতিবাদ নেই। বাংলদেশে হিন্দুরা জন্মসূত্রে সাবেক পুব পাকিস্থানের বর্তমানে বাংলাদেশের নাগরিক। বাংলার সাবেক মূখ্যমন্ত্রী জ্যোতি বসু থেকে কলকাতার সব বিশিষ্ট বাঙালি আদি বাসস্থান বাংলাদেশে।তারা যাবে কোথায় ?








কোন মন্তব্য নেই