Header Ads

ধর্ম নিরপেক্ষতা সংবিধানের মূল কাঠামো

ধর্মনিরপেক্ষতা  সংবিধানের মূল কাঠামোর অঙ্গ 

 বিচারপতি সরাসরি প্রশ্ন করলেন আপনারা চান বা ভারত ধর্মনিরপেক্ষ থাকুক?
  আই নেবে উত্তর দিলেন আমরা বলেছি না যে ভারত ধর্মনিরপেক্ষ নয়। আমরা শুধু সংবিধান সংশোধনীর বিরোধিতা করছি। বিচারপতি তখন বললেন একাধিক রায়ে এ কথা স্পষ্ট করে বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষতা সংবিধানের মূল্য কাঠামোর অঙ্গীভূতই ছিল।
   ১৯৭৬ সালে ৪২তম সংশোধনীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ শব্দ দুটি ঢোকানো হয়েছিল। তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা করেছেন বলরাম সিংহ বিজেপি নেতা সুব্রক্ষণ্যম স্বামী এবং অশ্বিনী উপাধ্যায়। সোমবার বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ মামলাটি শুনছিল। সেখানেই মৌখিক ভাবে বিচারপতি খন্না বলেন একাধিক রায়ে এ কথা স্পষ্ট করে বলা হয়েছে যে ধর্মনিরপেক্ষতা সংবিধানের মূল্য কাঠামোর অঙ্গীভূতই ছিল। কেউ যদি সাম্য আর ভ্রাতৃত্ব শব্দ দুটি দেখেন এবং সাংবিধানের তৃতীয় অধ্যায়ের বর্ণিত অধিকারগুলি দেখেন পরিষ্কার বোঝা যাবে ধর্মনিরপেক্ষতাকে সংবিধানের মূল্য বৈশিষ্ট্য হিসেবেই দেখা হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.