সাংসদ কল্যাণ বন্দ্যপাধ্যায় বোতল ছুঁড় লেন ,আবার বিতর্কে জড়ালেন
জেপিসি বৈঠকে বোতল ভেঙে ছুড়লেন কল্যাণ
বেনজির ঘটনা ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় ওয়াকফ বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি এর বৈঠকে। আজ উত্তপ্ত বাদানুবাদ কু-কথার বিনিময়ের পরে কাচের বোতল ভেঙে জেপিসি-র চেয়ারম্যান জগদম্বিকা পালের উদ্দেশে ছুড়ে মারলেন তৃণমূল সাংসদ কল্যান বন্দ্যোপাধ্যায়। টেবিল কাচের বোতল আছড়ে ভাঙতে গিয়ে ডান হাতের বুড়ো এবং কড়ে আঙুল কেটে যায় শ্রীরামপুরের সাংসদের। পরে অভব্যতার কারণে সাসপেন্ড করা হয় কল্যাণকে। জেপিসি-র আগামী বৈঠকে থাকতে পারবেন না তিনি।
গোড়া থেকেই ওয়াকফ বিলের বিরোধিতা করছে তৃণমূল। আজ এক বিজেপি সাংসদের কথায় অতীতে কল্যাণের নজিরবিহীন আগ্ৰাসী মনোভাবের সাক্ষী থেকেছে সংসদ। এ বারে মুসলিমদের পাশে থাকার বার্তা দিতে গিয়ে বোতল ভেঙে গুন্ডার মতো আচরণ করলেন তিনি।
শাসক-বিরোধীদের ঝগড়া এমনকি হাতাহাতি একাধিক পরিস্থিতি অতীতে তৈরি হয়েছে সংসদে। যা সামলাতে কক্ষে কাচের বোতল আছড়ে ভেঙে যে ভাবে তা জগদম্বিকার দিকে ছুড়েছেন কল্যাণ তেমন হিংসার ঘটনা স্মরণকালের মধ্যে দেখা যায়নি বলেই মনে করছেন বর্ষীয়ান সাংসদেরা। ঘটনাটি সংসদের বাইরে হলে পুলিশে অভিযোগ করার মতো পরিস্থিতি তৈরি হতে পারত বলে আজ মন্তব্য করেছেন জেপিসি-র সদস্য তথ্য প্রক্তন এক পুলিশ কর্তা। প্রধানমন্ত্রী দেশে ফিরলে গোটা ঘটনাটি তাঁকে বলবেন বলে জানান পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ তথা জেপিসি-র সদস্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মূলত অভিজিতের সঙ্গেই বাদানুবাদের পরেই বোতল ভাঙেন কল্যাণ।








কোন মন্তব্য নেই