হাইকোর্ট বলল যোগ্য হলে চাকরি দিন
যোগ্য হলে চাকরি দিন বলল কোর্ট
প্রাথমিক শিক্ষক নিয়োগে বিএড এবং ডিইএলএড দুই ডিগ্রি গ্ৰাহ্য হবে কি না তার নিয়ে বিভ্রান্তি ছিল। তার জেরেই যোগ্যতা থাকা সত্ত্বেও নাম বাতিল হয়েছে বলে কলকাতায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ১৫ জন মামলাকারী। তাঁরা বিএড ডিগ্রি জমা দিলে তা বাতিল হয়ে যায়। সোমবার বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশ ওই মামলাকারীরা আগামী দু মাসের মধ্যে ডিইএলএড ডিগ্রি জমা দেবন। তারপরে যোগ্য প্রমাণিত হলে তাঁদের চাকরিও দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে।
মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম জানান বিএড ও ডিইএলএড দুটি ডিগ্রি আছে ওই ১৫ জনের। প্রথমে নির্দেশিকায় দু'টির যে কোনো একটি ডিগ্রী থাকলেই যোগ্য বলে গণ্য করার কথা ছিল। পরে সুপ্রিম কোর্ট নির্দেশে শুধু ডিইএলএড ডিগ্ৰি গ্ৰাহ করতে বলে। ফলে ওই ১৫ জনের প্যানেলে রাখা হয়নি। এর সমাধান গোড়াতেই হলে তাঁরা ডিইএলএড ডিগ্ৰি জমা দিতে পারতেন। সে কথা মাথায় রেখেই সময় বেঁধে এই নির্দেশ দিয়েছে কোর্ট।








কোন মন্তব্য নেই