কীটনাশকের নিরাপদ বিচক্ষণ ব্যবহার
কীটনাশকের নিরাপদ বিচক্ষণ ব্যবহার
ফসল সুরক্ষায় নানা ধরনের কীটনাশকের প্রয়োগ আধুনিক কৃষির এক অবিচ্ছেদ্য এবং অপরিহার্য অঙ্গ। যদিও সুসংহত রোগ-পোকা নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার অঙ্গ হিসেবে ফসলের রোগ-পোকা নিয়ন্ত্রণে বিভিন্ন পরিচর্যাগত যান্ত্রিক এবং জৈবিক পদ্ধতি অবলম্বনের মাধ্যমে কীটনাশকের অবৈজ্ঞানিক ব্যবহার বেশ কিছুটা কমানো সম্ভাব হয়েছে। তবুও কিছু ক্ষেত্রে বিশেষ করে সকলের জীবন চক্রের শেষ দিকে বিভিন্ন রোগ-পোকার আক্রমণ অর্থনৈতিক চরমসীমা অতিক্রম করলে রাসায়নিক কীটনাশক প্রয়োগ ছাড়া অন্য কোন উপায় থাকে না। কৃষিকাজে যে পরিমাণ কীটনাশক ব্যবহার করা হয় তার 1 শতাংশেরও কম কীটের কাছে পৌঁছায় বাকিটা নানা ভাবে পরিবেশ দূষণ ঘটায়। কিন্তু পরিশ্রমের সকলকে সুরক্ষিত রাখতে গিয়ে কৃষক ভাইয়েরা তাঁদের নিজেদের শারীরিক সুরক্ষার বিষয়টি অবহেলা করে থাকেন এবং ফলস্বরূপ তাঁদের কীটনাশকের বিষক্রিয়াজনিত নানা রকম শারীরিক সমস্যা সম্মুখীন হওয়ার সম্ভাবনা থেকে যায়। কিন্তু কীটনাশক ক্রয় করা থেকে স্পে দ্রবণ তৈরি এবং স্পে করার সময় কিছু সাবধানতা এবং সতর্কতা মেনে চললে এই বিষক্রিয়াজনিত সমস্যা এড়ানো সম্ভব।








কোন মন্তব্য নেই