বাঙালি র চরম দুর্দশা চোখের জল ফেলার মানুষ নেই
.
#ভিটেহারা_বাঙালি_
#কে_দেব_দাস_
তারিখ:১২.১১.২৩
••
ও বাঙালি, তোর বুদ্ধিমত্তা বিশ্ব বন্দিত, সে তো সবাই জানে!
বহির্বঙ্গে, তোরা যে আজ নিন্দিত, সেই খেয়াল কি রাখিস তোরা?
দেখ না চেয়ে সর্বহারা বাঙালি -ছল, কপটে করলো কারা কাঙালী!
ওপারে স্বাধীন রাষ্ট্র-এ পারে ও স্বাধীন সেক্যুলার গনতন্ত্র!
তবু তোদের নেই কোন ঠাঁই-কোথায় গিয়ে প্রাণ বাঁচায়!
বাঙালি, সাম্যবাদী বিশ্বের তরে সদাই কাঁদি!
মোদের গরব, মোদের আশা-বিশ্বশান্তি মোদের ভাষা!
পেলেষ্টাইন, ইউক্রেনে শান্তি আসুক;
প্রতিবাদে সোচ্চার মোরা, পায়ে পায়ে মিছিল করি!
শান্তি সেথা কায়েম রহে -আর যেন না রক্ত ঝরে!
বিশ্বশান্তি মাথা ব্যথা; ভালো ভালো, সে তো বড় ভালো কথা!
পাশের রাজ্য, ডিটেনশন ক্যাম্পে-বন্দী যারা; কুড়ি লক্ষের কাছাকাছি!
সবাই হলো অবিভক্ত বাংলা মায়ের বংশধর, সে তো তোরা সবই জানিস!
তবু কেন তকমা তাঁদের বিদেশি-বলিস তোরা কোন সাহসে?
কি সুবাদে, পঁচে গলে মরছে তাঁরা ডিটেনশনে?
তোরা যে সব বুড়ো খোকা, তাঁদের তরে মিছিল কোথা?
ও বাঙালি, তোরা যে আজ কোনঠাসা;
বহির্বঙ্গে করছে সবাই কানাঘুষা!
মরবি যখন জানিস তোরা, মরার আগে মরিস কেন!
রক্ত তোদের হয়নি শীতল!
জাতির তরে লড়াই চাই-লড়াই করে বাঁচতে চাই।
বিশ্বশান্তি ভাবিস পরে-জাতির তরে ভাব রে আগে!
____________________________________________








কোন মন্তব্য নেই