প্রাক্তন মুখ্মন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত কে গুপ্ত হত্যার অভিযোগ থেকে ক্লিন চিট দিল গুয়াহাটি হাইকোর্ট
অমল গুপ্ত, কলকাতা অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল কুমার মহন্ত র বিরুদ্ধে গুপ্ত হত্যার অভিযোগ সত্যি ছিল না।রাজনৈতিক উদ্দেশ্য এই অভিযোগ করা হয়েছিল।সোমবার গুয়াহাটি হাইকোর্ট প্রফুল্ল কুমার মহন্ত কে ক্লিন চিট দিয়ে সব অভিযোগ খারিজ করে দেন। সাংসদ অজিত ভূঁইয়া ,অনন্ত কলিতা মহন্ত র বিরুদ্ধে আদালতে দ্বারস্থ হয়েছিলেন। তার বিরুদ্ধে গঠিত কমিশন বাতিল করে দেন হাইকোর্ট।গুপ্ত হত্যার অভিযোগ তুলে কংগ্রেস সহ অন্য দল সংগঠন রাজনৈতিক। মুনাফা আদায় করেছিল। অসুস্থ অবস্থায় প্রফুল্ল কুমার মহন্ত এবং জায়া ডা জয়শ্রী গোস্বামী মহন্ত সাংবাদিকের কাছে এই রায় কে স্বাগত জানান।মহন্ত সন্তোষ প্রকাশ করে বলেন তিনি এতদিন বাদ সুবিচার পেলেন।জয়শ্রী বলেন আগের বিরুদ্ধে 500দিন অতিক্রম করার পর আর কোন অভিযোগ করা হয়নি।তাই আর প্রাক্তন মুখ্য মন্ত্রীর বিরুদ্ধে আর কোনো অভিযোগ থাকলো না।তিনি দোষ মুক্ত হলেন।সুনাম বজায় থাকলো।








কোন মন্তব্য নেই