Header Ads

ডা- তাপস শংকর দত্তের উজ্জ্বল ভূমিকা কে স্মরণ আকসার সভাপতি প্রদীপ দত্ত রায়ের



 নয়া ঠাহর ,শিলচর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে সদ্য প্রয়াত ডঃ তাপস শংকর দত্তের ভূমিকাকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায়।

না ফেরার দেশে চলে গেলেন বরাকের বিশিষ্ট শিক্ষাবিদ ,প্রশাসক ও সমাজকর্মী ডঃ‌ তাপস শংকর দত্ত। আকসার আন্দোলনে তার ভুমিকাকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করলেন আকসার প্রতিষ্ঠাতা সভাপতি প্রদীপ দত্তরায় ।
এক প্রেস বার্তায় প্রদীপ দত্তরায় বলেন যে ' বরাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন' এই শিরোনামে একটি বৃহৎ সেমিনারের আয়োজন করা হয়েছিল ১৯৮৩ সালে। সেই সভায় উপস্থিত হয়ে বক্তা হিসেবে সেদিন এই ইস্যুতে তার অবস্থান ও কেন এটি দরকার তা তার দীর্ঘ ও সুললিত বক্তব্যে স্পষ্টভাবে তুলে ধরেছিলেন তিনি। এছাড়া আকসার উপদেষ্টা হিসেবে বিভিন্ন সময়ে বিভিন্ন  মূল্যবান পরামর্শ দিয়ে তিনি তাদের সমৃদ্ধ করেছেন বলে জানান তিনি।

প্রদীপ বাবু এদিন আরো বলেন যে মাস চারেক আগে অসুস্থ ডঃ তাপস শংকর দত্তের সাথে দেখা করতে তাঁর বাড়িতে গিয়েছিলেন তিনি। সেসময় কথা প্রসঙ্গে ১৯৮৩ সালে দেওয়া তাঁর সেই বক্তব্যের সমস্ত সারগর্ভ তিনি তাঁকে আবার বলেছিলেন।‌এছাড়া অতীতের অনেক ঘটনার কথা এদিন বিশদে উল্লেখ করেছিলেন । প্রদীপ বাবু বলেন ৮৪ বছর বয়সে তার মতো এমন প্রখর স্মরণশক্তি তিনি খুব কম ব্যাক্তিত্বের মধ্যেই পেয়েছেন। তিনি আরো বলেন যে শিক্ষাবিদ ছাড়াও প্রয়াত ডঃ দত্ত 'সিটিজেন রাইটস প্রটেকশন কমিটি'র সভাপতি ছিলেন। আমৃত্যু বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে ছিলেন । এই উপত্যাকার মাটি মানুষের সাথে তার আত্মিক সম্পর্ক ছিল।

প্রদীপ বাবু বলেন যে এই মৃত্যু তার কাছে খুবই বেদনাদায়ক কারণ একজন প্রকৃত অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীকে তিনি চিরতরে হারালেন। এদিন তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেছেন তিনি।

আকসার পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন সঞ্জয় দে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.