Header Ads

মণিপুরে কুকি বনাম মেইতেইদের সংঘর্ষ অব্যাহত ,সেনা নামলো 355 ধারা জারি

নয়া ঠাহর,গুয়াহাটি, মণিপুরে দুই উপজাতি গোষ্ঠীর সংঘর্ষের ফলে রাজ্যে   পরিস্থিতি উত্তপ্ত ।বুধবার জনজাতীদের অধিকার রক্ষার দাবিতে এবং মেইতেই দের জনজাতি মর্য্যাদা দেওয়ার বিরুদ্ধে মিছিল করে  নাগা ও কুকিরা  ইমফলে।কুকিদের  বাড়ি ধর্ম স্থানে আক্রমণ করা হয় বলে অভিযোগ এসেছে।15 টি  গির্জ্জা ও   কিছু  মন্দির  পুড়েছে।অন্তত 80 জন আহত হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ  মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের সঙ্গে কথা বলেছেন। বীরেন সিং সব সম্প্রদায়কে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  শান্তির রাজ্য  মণিপুরে শান্তি বজায় রাখার আহ্বান জানান।এই ঘটনায় কয়েক জনের মৃত্য হয়েছে।750 পরিবার কে নিরাপত্তা স্থানে পাঠানো হয়েছে। 355 ধারা জারি।পরিস্থিতি  ভয়াবহ । মণিপুরের আইন ব্যাবস্থা ভেঙে পরেছে। মেইতিদের উপজাতি মর্য্যাদা দেওয়ার দাবিতে এই আন্দোলন অগ্নি গর্ভ হয়েছে। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ মণিপুরের মুখ্য মন্ত্রীর সঙ্গে কথা বলে সব ধরনের  সহযোগিতার আশ্বাস দেন।এক বিজেপি  বিধায়ক কে আক্রমণ করার অভিযোগ এসেছে।অসমের কাছার জেলাতে কয়েক হাজার মনিপুরী উদ্বাস্তু প্রাণের ভয়ে পালিয়ে এসেছে। আজ  দিল্লিতে মনিপুরীরা মিছিল করে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.