Header Ads

ছাত্রী হত্যায় আসামি গ্রেফতার

ঢেকিয়াজুলীতে ছাত্রী হত্যা মামলার আসামি গ্রেফতার...
পিন্টু রায়, তেজপুর 16 নভেম্বর: সোনিতপুর জেলার প্রায় সকল এলাকায় আজকাল বিভিন্ন ধরনের অপরাধ ও অপ্রীতিকর ঘটনার কারণে জেলার সকল বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও সচেতন জনসাধারণ গভীরভাবে উদ্বিগ্ন। উল্লেখ্য, মঙ্গলবার ঢেকিয়াজুলী আলিশিঙ্গার বাসিন্দা হযরত আলী নামে এক ব্যক্তি সুযোগ বুঝে নিজ এলাকার ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু হজরত আলী এই জঘন্য কাজে সফল হতে পারেননি এবং ক্রোধের বশে মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে স্থানীয় পুলিশ প্রায় ২৪ ঘন্টার মধ্যে খুনি হযরত আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর পুলিশের জিজ্ঞাসাবাদে হযরত আলী ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.