আজমল ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় প্রেস দিবস উদযাপন
নয়া ঠাহর ,লামডিং এক ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে বুধবার হোজাই জেলা প্রশাসন ও আসামের অন্যতম সেচ্ছাসেবী সংগঠন আজমল ফাউন্ডেশনের উদ্যোগে হোজাই নাজির আজমল মেমোরিয়েল বি এডকলেজে এক গুরুগম্ভীর অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতিয় প্রেস দিবস পালন করা হয়। শ্রুতেই আজমল মহিলা কলেজের ছাত্রীরা পরিবেশন করেন অসমের জাতিয় সঙ্গীত। অনুষ্ঠানে হোজাই জিলার বিভিন্ন প্রান্ত থেকে বহূ সাংবাদিক উপস্হিতিতে তিনজন প্রবীন সাংবাদিককে বিশেষ ভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এরা হচ্ছেন দৈনিক পুর্বোদয়ের হোজাইর সাংবাদিক রমেশ মুন্ডা লামডিংয়ের দৈনিক যুগশংখের প্রবীন সাংবাদিক স্বপন দাস এবং লামডিংয়ের মহিলা সাংবাদিক পল্লবী কলিতা। এদৈর প্রত্যেককে ফুলাম গামোছা, জাপি,শরাই ইত্যাদি সহ ২৫০০০টাকা প্রদান করা হয়। সভায় মূখ্য অতিথউ হিসাবে উপস্হিত ছিলেন গুয়াহাটী বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডঃঅখিল রন্জন দত্ত,হোজাইর জেলাশাসক সীমন্ত কুমার দাস,অতিরিক্ত জেলাশাসক মানব জ্যোতি নাথ অধ্যাপক পীযুষ নন্দী প্রমুখ। অনুষ্ঠানে আজমল ফাউন্ডেশনের ডিরেক্টর ডঃমসরুল ইসলাম উনার ভাসনে সাংবাদিকদের হিতার্থ নেওয়া বিভিন্য পদক্ষের কথা তুলে ধরেন। লামডিং দৈনিক যুগশংখের সাংবাদিক স্বপন দাস তার সংকৃপ্ত ভাষনে ১৯৪৫সনে হোজাই মহকুমা থেকে প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রীকা ঐকতানের বিবরন তুলে উনার সাংবাদিকে জীবনেরশুরুর ইতিহাস তুলে ধরেন। ধন্যবাদ জ্ঞাপনকরেনআজমল ফেডারেশনের ম্যনেজিং ডিরেক্টর এম আর এইচ আজাদ। জাতিয় সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের সমাপ্তী হয়।








কোন মন্তব্য নেই