বরাক -ব্রহ্মপুত্র উপত্যকা সড়ক ,রেল যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে
অমল গুপ্ত ,গুয়াহাটি: লামডিং নিউ হাফ লং পর্যন্ত রেল লাইন মেরামত হওয়ার পর আবার মুষল ধারে বৃষ্টি ডিম হাসাও জেলা বিপযস্ত,কবে ট্রেন চলবে তা অনিশ্চিত।অপরদিকে বরাকের বদরপুর শিলং ৬নম্বর জাতীয় সড়কের সোনাপুর লুমসূলুমের মধ্যে পাহাড় ধসে রাস্তার উপর পড়েছে।একটি ইনভা গাড়ির উপর এক ট্র্যাক চেপে গেছে।গত রাতে ভয়ঙ্কর শব্দ করে গোটা পাহারে ধস নামে প্রবল বেগে জল ,মাটি ,পাথর ,বালি জাতীয় সড়কে নেমে আসে।শয়ে শযে যানবাহন আটকে পড়ে। যাত্রী সাধারণের দুর্ভোগ চরমে। শিলচর -গুয়াহাটি ৬লেনের জাতীয় সড়ক সম্পুর্ন হলে এই দুর্ভোগ হত না ।বরাকের ৪০লাখ মানুষ কে ভুগতে হত না। এদিকে সবুজ পাহাড় ঘেরা গুয়াহাটি মহানগর প্রকৃতির রোষে বিপযস্ত। পাহাড়গুলো সব বে দখল,গাছ গাছড়া সব সাফ।গাছ মাটি ধরে রাখে ,গাছ নেই সব মাটি হালকা হয়ে গেছে। অল্প বৃষ্টিতে ধস নামে। মুখ্যমন্ত্রী হিতেস্বর সাইকিয়া র সময় সব পাহাড়ের তলে গার্ড ওয়াল নির্মাণ করে
যথেষ্ট হারে গাছ লাগিয়ে পাহাড়ের ধস আটকানোর চেষ্টা র কথা শোনা গিয়েছিল। এখন কোনো পরিকল্পনা নেই।যে কেউ পাহাড়ে বসবাস করতে পারে। কামরূপ জেলা প্রশাসন বহু বার নোটিশ দিয়ে উচ্ছেদ অভিযান চালিয়ে লাভ হয় নি।








কোন মন্তব্য নেই