Header Ads

বিয়ের ভোজ খেয়ে অসুস্থ

ঢেকিয়াজুলিতে বৌ ভাত খেয়ে দুশোরও অধিক লোক অসুস্থ....
পিন্টু রয়, তেজপুর ৫ মে : ঢেকিয়াজুলী শহরের নিবাসী প্রসন্ন দাস নামের একজন লোক বিয়ে করার পর গত কাল প্রতিবাসীদের জন্য বৌ ভাত এর আয়োজন করে ছিলো। উক্ত বৌ ভাত এর আয়োজনে প্রচুর প্রতিবেসীর সমাগম হয়ে ছিলো, বিভিন্ন ধরণের সু-স্বাদু খাদ্য তৃপ্তি ভাবে খাওয়া হয়ে ছিলো যদিও এই খাদ্য খেয়ে কমেও ২০০ দুশো লোক গুরুতর ভাবে অসুস্থ হয়ে পড়ে। এই খাদ্য খাওয়ার পর বমি, পেট ব্যাথা, মাথা ব্যাথা, বুক ব্যাথা ইত্যাদি রোগ হয়ে যায়।বর্তমান একশোরও অধিক লোক হাসপাতালে চিকিৎসাধীন হয়ে আছে, তাছাড়া আরও লোক নিজের - নিজের ঘরে অসুস্থ হয়ে পড়ে আছে। হাসপাতালে চিকিৎসাধীন হয়ে থাকা লোক বর্তমান সামান্য সুস্থ হয়ে উঠেছে যদিও পেটের যন্ত্রনা এখনও হচ্ছে বলে জানা গেছে। এই ঘটনার পর গুপ্ত ভাবে এক অনুসন্ধান আরম্ভ করেছে বলে জানা গেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.