পুনর্বাসনের আর্জি জানিয়ে স্মরকপত্র
হোজাইয়ে রেলের উচ্ছেদিত ব্যবসায়ীদের পাশে দাড়ালেন বৌদ্ধিক সমাজ: পুনর্বাসনের আর্জি জানিয়ে স্মারকপত্র প্রদান
সঞ্জিত সরকার, হোজাই,৪মে: গত ১৮এপ্রিল হোজাই শহরের প্রাণকেন্দ্র স্টেশন রোডে রেল কতৃপক্ষ দ্বারা এক অমানবীয় উচ্ছেদ অভিযানে প্রায় ৭০টি ব্যবসায়িক প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়া হয় ৷ চোখের সন্মুখে রুজি-রুটির ঠিকানা গুড়িয়ে যেতে দেখে ঘটনাস্থলেই প্রাণ হারান এক ক্ষুদ্র ব্যবসায়ী অসিত দাস ওরফে রামু দাস ৷ সেইদিন থেকে আজ অবধি এক ঘোড় অনিস্চয়তায় দিন গুজরান করছে উচ্চেদিত ব্যবসায়ীরা সহ তাদের পরিবারের প্রত্যেকজন সদস্য ৷ উপার্জনের ঠিকানা হারিয়ে একেবারে নি:স্ব হয়ে পড়েছেন উচ্ছেদিত ব্যবসায়ীরা ৷ মানবিকতার খাতিরে স্বেচ্ছায় এগিয়ে এসে এই ব্যবসায়ীদের জন্য কেউ কিছু একটা রাস্তা বের করে দেবেন তা আজ অবধি চোখে পড়ে নি ৷ কি শাসক কি বিরোধী রাজনৈতিক দল ৷ সব যেন একই ৷ ঐ 'ভোটের সময় কাজী, আর ভোট ফুরোলে পাজি ' ৷ এমতাবস্থায় উচ্ছেদিত ব্যবসায়ীদের পাশে এসে দাড়ালেন হোজাইর বৌদ্ধিক সমাজ ৷ গত ২৯এপ্রিল রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যপক প্রাণকৃষ্ণ করের নেতৃত্বে যাওয়া এক প্রতিনিধি দল লামডিং স্থিত উত্তর-পুব সীমান্ত রেলের ডি আর এম কে সাক্ষাত করেন এবং একটি স্মারকপত্র প্রদান করেন ৷ স্মারকপত্রে উল্লেখ করা অনুযায়ী , হোজাই লালপট্টি সহ স্টেশন রোডে উচ্ছেদিত ৭০টির ও অধিক ক্ষুদ্র ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা ১৮এপ্রিল রেল কর্ত্তৃপক্ষ দ্বারা উচ্ছেদের পর থেকেই তাদের পরিবারের ভরণ-পোষণ চালানো নিয়ে এক গভীর অনিশ্চয়তার মধ্যে দিন গুজরান করছেন ৷ বিগত ৬০-৭০বছরের অধিককাল ধরে নিরবিচ্ছিন্ন ভাবে এই ব্যবসায়ীরা তাদের নিজ ব্যবসায়ীক ঠিকানায় (বর্তমানে উচ্ছেদিত) ব্যবসায় করে তাদের পরিবারের রুটি-রুজি চালিয়ে যাচ্ছিলেন ৷ কিন্ত গত ১৮এপ্রিল ঠিক নববর্ষের ২-৩দিন পরই তাদের জীবনে নেমে আসে এক ঘোড় অমানিশা ৷ এক অমানবিয় উচ্ছেদে সব হারান এই ব্যবসায়ীরা ৷ এই কষ্ট নিজ চোখে দেখে সহ্য করতে না পেরে উচ্ছেদ স্থলেই প্রাণ হারান অসিত দাস (রামু)নামের এক ব্যবসায়ী ৷ স্মরক্পত্রে উচ্ছেদিত সকল ব্যবসায়ীদের মানবিকতার খাতিরে স্থায়ী পুনর্বাসনের জন্য রেল কর্ত্তৃপক্ষের কাছে জোড়ালো আবেদন জানানো হয়েছে ৷ রেল কর্ত্তৃপক্ষ এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে জানা গেছে ৷ স্মারক্পত্রের প্রতিলিপি হোজাইয়ের জেলাশাসকের কাছেও দেওয়া হয়েছে ৷ স্মারক্পত্রে স্বাক্ষর করেন অধ্যাপক প্রাণকৃষ্ণ কর, ট্রেড ইউনিয়ন নেতা যগ্গেস্বর দাস, মন্দরা নন্দী কর, ডা: বীরেন্দ্র কিশোর রায়চৌধুরী, ডা:সুব্রত বণিক, হোজাই প্রেস ক্লাবের সভাপতি এবং অসম রাজ্যিক সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক সঞ্জিত সরকার, রবীন্দ্র নাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সঞ্জিত আচার্যী , নাগেস্বর যাদব, হরি প্রসাদ চৌহান, শুভজিত চক্রবর্তী,অমর গৌতম, অধ্যাপিকা জয়া ঘটক, চেম্বার অফ কমার্সের সদস্য সুমন চক্রবর্তী সহ রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব বিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক সহ হোজাইর বিশিষ্ট সমাজসেবীরা ৷ উচ্ছেদিত ব্যবসায়ীদের জন্য প্রয়োজনে রাজ্যের মুখ্যমন্ত্রীর দরবারেও যাওয়া হবে বলে জানান প্রতিনিধি অন্য দুই সদস্য জগ্গেস্বর দাস এবং সমাজসেবী মন্দিরা নন্দী কর ৷








কোন মন্তব্য নেই