৯ মে রবীন্দ্র জয়ন্তীর দিন প্ৰয়াত সান্ত্বনা গুপ্তের পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন হবে
নয়া ঠাহর, গুয়াহাটিঃ অসমের বিশিষ্ট সাংবাদিক অমল গুপ্ত প্রায় তিন মাস অসম ও পশ্চিমবঙ্গের হাসপাতালে চিকিৎসা করিয়েও তাঁর পত্নী সান্ত্বনা গুপ্তকে বাঁচিয়ে তুলতে পারলেন না। গত ২৯ এপ্রিল বহরমপুর মেডিক্যাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গুয়াহাটি দিসপুর কিশলয় বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত জনপ্রিয় শিক্ষিকার অকাল মৃত্যুতে অসম-বঙ্গের বহু মানুষ শোক প্রকাশ করেছেন এবং শোক বার্তা পাঠিয়েছেন।
আগামী ৯ মে সোমবার রবীন্দ্র জয়ন্তীর দিন অমল গুপ্তর পশ্চিমবঙ্গের
মুর্শিদাবাদের নিজস্ব কান্দি জেল রোডের বাড়িতে পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন
করা হবে।
দৈনিক যুগশঙ্খ গোষ্ঠীর কর্ণধার বিজয় কৃষ্ণ নাথ, দৈনিক সাময়িক প্রসঙ্গ-র সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, অসমের বিশিষ্ট সাহিত্যিক তথা প্রাক্তন সাংসদ জয়শ্রী গোস্বামী মহন্ত, 'সকালবেলা'র মুখ্য সম্পাদক অঞ্জন বসু, তৃণমূল কংগ্রেস দলের অসম রাজ্যিক সভাপতি রিপুন বরা, অসমীয়া প্রতিদিন এর বিশিষ্ট সাংবাদিক পার্থ গোস্বামী, বিশিষ্ট সাংবাদিক ধ্রুবজ্যোতি পাঠক, দিল্লির বিশিষ্ট সাংবাদিক রত্নজ্যোতি দত্ত, অসমের বিশিষ্ট ডাক্তার ইলিয়াস আলী, সাংবাদিক বীরেশ্বর দাস, কুন্তল চক্রবর্তী, অরূপ চক্রবর্তী, লিপিকা দাস, শেখ আব্দুল মান্নান, জয়শ্রী আচার্য্য , জয়শ্রী বসু , স্বপন দাস, রিংকি মজুমদার, পিয়ালী ঘোষ দে, মিহির দেবনাথ, উত্তম সাহা, জয়রাজ সিনহা, সুভাষ মণ্ডল প্রমুখ শোক বার্তা পাঠিয়েছেন। গৌহাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জয় রায়, নাসিরউদ্দিন, সমর দেব, কবিতা ঘোষ, গুয়াহাটি বকুলবন হউসিং এর সব সদস্য, সাংবাদিক রাহুল কর্মকার, সঞ্জিত সরকার, মুসলিম যুবক সাংবাদিক শুভ সরকার রোজা ভেঙ্গে সান্ত্বনাকে রক্ত দিয়েছেন, স্টার আনন্দের সাংবাদিক রাজীব চৌধুরী, দীপক ঘোষ, সায়ন গুপ্ত, শুভাশিস ব্যানার্জী শোক প্রকাশ করেছেন। কলকাতা পোর্ট ট্রাস্টের অফিসার সঞ্জয় মুখার্জি, দিসপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কুঞ্জ মোহন রায়, বরাক উপত্যকা থেকে কবি ও সাহিত্যিক আশুতোষ দাস শোক বার্তা পাঠিয়েছেন। শুভসুন্দর দেব চৌধুরী, ক্ষেমাসুন্দর বাবু, উত্তম সাহা, ডালিমী দেবী, প্রদীপ দত্ত রায় প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন। মুক্তা রায় চৌধুরি, গৌতম চ্যাটার্জী, সাংবাদিক রণেন কুমার গোস্বামী, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের বিশেষ অফিসার ঋষিকেশ গোস্বামী, কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, ক্যান্সার আক্রান্ত ডাক্তার অর্ধেন্দু কুমার দে শোক বার্তা পাঠিয়েছেন। রাজ্যসভা সাংসদ অজিত ভুঁঞা শোক প্রকাশ করেছেন। সুবীর দত্ত, সাংবাদিক দেবকিশোর চক্রবর্তী,তাপস পাল, দেবযানী পাটিকর, প্রবীণ সাংবাদিক মানস বন্দ্যোপাধ্যায়, দৈনিক প্রান্তজ্যোতি পক্ষ থেকে নিলয় পাল শোক প্রকাশ করেছেন। সাহিত্যিক বিকাশ সরকার শোক বার্তা পাঠিয়েছেন। বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী শোক ব্যক্ত করেছেন। মালবিকা বিশারদ, ননী গোপাল ঘোষ, সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দ্বীপ মুখার্জী, এস কে দে, অরূপ নাগ, হিমাদ্রি সরকার, ঝুনুমনি দাস, ডাক্তার সৌম্য দ্বীপ গুপ্ত শোক বার্তা পাঠিয়েছেন।









কোন মন্তব্য নেই