কান্দি রুদ্রদেব রহস্যে ঘেরা এক মন্দির বছরে একবারই বেদি ছেড়ে হোমের মেলায় যান
নয়া ঠাহর, বহরমপুর :কান্দি মুর্শিদাবাদ, বৌদ্ধ ,তন্ত্র সাধনার এক রহস্যময় ক্ষেত্র ,তার মধ্যে কান্দি শহরে রূপপুর রুদ্র দেবের মন্দির এক অপার রহস্যে ঢাকা। প্রতি বছর চৈত্র মাসে গাজন উৎসব,শিব ভক্তরা মাসখানেক ধরে ব্রত পালন করেন।প্রায় উপসি জীবন যাপন করেন। মুখে রং আবির মেখে কাঠ করবির মালা গলায় পড়ে মাথায় জড়িয়ে হাতে লাঠি নর মুন্ড নিয়ে অদ্ভুত সাজে রুদ্র দেব মন্দির কে ঘিরে জয় বাবা ভোলা নাথ স্লোগান দিতে দিতে রাত ভোর জাগেন।আগে মরদেহ শ্মশান থেকে এনে লাঠির সঙ্গে বেঁধে নাচাত শিব ভক্ত রা। আজ মন্দির প্রাঙ্গনে কেবল নর মুন্ড দেখা গেছে। রাত ভোর জাগার পর প্রায় 500 ভক্ত বাবা রুদ্র দেব কে মন্দির থেকে নিয়ে পালকি তে করে শহরের কিছু দূরে দ্বারকা নদীর তীরে এক বিশাল বৃক্ষের তলে দিনভর রাখেন।বাবাকে দেখার জন্যে হাজার হাজার ভক্তের ভিড় তাকে কেন্দ্র করে বিরাট মেলা বসে তা হোমের মেলা হিসাবে বিখ্যাত।সারা রাজ্যের মানুষ আসেন ।বাবা রুদ্রদেব কে প্রধান রাস্তা নয় পাশের নালা বা কাঁদর সাফ করে রাস্তা বার করে হাজার ভক্ত পালকি তে করে নিয়ে যাওয়া হয়।মাঝে একবার বিশ্রাম নেন বাবা।এক পাকুর গাছের তোলে। যা কান্দি শহরের বিখ্যাত ,পাঁচথুপি যাওয়ার সংযোগ স্থলে পড়ে। মৃতদেহ বা নর মুন্ড নিয়ে বিচিত্র পোশাকে তন্ত্র সাধনার কোন নজির বাংলা তে আর নেই। বৌদ্ধ মতে রুদ্র দেবের পুজোর সঙ্গে তন্ত্র সাধনার কোনো মিল খুঁজে পাওয়া যায় না। কেন্দ্রের পুরাতত্ত্ব বিভাগ রুদ্র দেবের মন্দির কে সংরক্ষণ করেছে। এই রুদ্র দেবের মূর্তি এক বার চুরি হয়ে গিয়ে ছিল। নতুন আনা মূর্তি র হোম যজ্ঞ করে বাবার স্থানে বসানো হয়। দেশ বিদেশের ভক্ত প্রাণ মানুষ আজও রূপপুরের বিখ্যাত রুদ্র দেব মন্দিরে আসেন। (ছবি সায়ন গুপ্ত, )








কোন মন্তব্য নেই