Header Ads

বুকে বন্দুক ঠেকিয়ে মেয়ের মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে বাধ্য করা হয় অভিযোগ বাবার

নয়া ঠাহর,কলকাতা: নদিয়ার হাঁসখালির  ধর্ষণের  ঘটনায় সিবিআই  তদন্ত শুরু করায় মেয়েটির বাবা সাহস করে মুখ খুলেছেন।তিনি সাংবাদিকদের  কাছে  অভিযোগ করে বলেছেন তাঁর বুকে বন্দুক ঠেকিয়ে  শ্মশানে নিয়ে যেতে বাধ্য করা হয়। বলেছেন  নানা হুমকির পর মাদুরে জড়িয়ে  শ্মশানে নিয়ে যাওয়া হয়। এই শ্মশানের কোনো অনুমোদন নেই। কোনো পোস্ট মর্টেম হয় নি।  এক দাপুটে তৃণমূল যুব নেতা  সোহেল র জন্মদিনে মদ খেয়ে চার যুবক 15 বছরের পড়ুয়া কে ধর্ষণ করে। ঘর থেকে মৃতদেহ ছিনিয়ে নিয়ে  জ্বালিয়ে দেওয়া হয় বলে বিজেপি  ,কংগ্রেস  সিপিএম  অভিযোগ করেছে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী দাবি করেন মুখ্যমন্ত্রীর  মন্তুবের ফলে  ধর্ষক রা আরো উৎসাহিত হবে। সিপি এম দলের কেন্দ্রীয় নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেন প্রমান লোপাটের জন্যে  মৃতদেহ  জ্বালিয়ে দেওয়া হয়।  বিজেপি নেতা সান্তুনু ঠাকুর,গণতান্ত্রিক মহিলা সমিতি, আম আদমি পার্টি ঘটনার তীব্র নিন্দা করেছে।তৃণমূল মুখপাত্র সুখেন্দু শেখর রায়  ঘটনার নিন্দা করে বলেছেন পুলিশ পদক্ষেপ নিয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.