Header Ads

রেওয়ার বর্ষপূর্তি উৎসব কলকাতায়



নয়া ঠাহর প্রতিনিধি, কলকাতা : এক জাঁকজমক  পূর্ণ অনুষ্ঠানের  মধ্য  দিয়ে  দমদমের  অজিতেশ মঞ্চে  অনুষ্ঠিত হলো রেওয়া পত্রিকা আয়োজিত রেওয়া কালচারাল'র  বর্ষপূর্তি  অনুষ্ঠান। রেওয়া কালচারাল' র সভানেত্রী  মণিদীপা  চক্রবর্তী, সম্পাদিকা  জয়িতা বল চ্যাটার্জী ও রেওয়া - র  প্রধান সম্পাদক  নির্মাল্য বিশ্বাসের সুন্দর পরিকল্পনায়  রেওয়া'র মডারেটর  স্নেহাশিস রায় চৌধুরী র সুন্দর ব্যবস্থাপনায়, রেওয়া উপহার  দিল এক অসাধারণ সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন  সাহিত্যিক অমর  মিত্র, বিশেষ অতিথি  ছিলেন   বিধাননগর  কর্পোরেশনের  কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী   কথাকবি  সাহিত্যিক সদ্যজাত  ও অজিতেশ  নাগ প্রমুখ। l নাচ  গান, কবিতা পাঠের সঙ্গে সংবর্ধিত করা হয়   গুণীজনদেরও। সঙ্গীতে  অসামান্য অবদানের  জন্য রেওয়া  সারস্বত   সম্মাননা- ২০২১ প্রদান করা হয়  বিশিষ্ট সংগীতশিল্পী  নূপুরছন্দা  ঘোষকে। রেওয়া মানবসেবা জনসচেতনতা  সম্মাননায় ভূষিত হন দীপানি  এনকোর  এল এল পি- র কর্নধার  সাইকোলজিক্যাল কাউন্সিলর দীপিকা  তরফদার। রেওয়া সাংস্কৃতিক মেলবন্ধন  সম্মাননা প্রদান করা হয়  কটকের  সুধাশ্ৰী  দত্তকে। জনসেবা  সম্মাননা  পেলেন দীপানি  এনকোর  এল এল পি'র সাইকোলোজিস্ট  পাঁপড়ি দাস। বাচিক শিল্পী সম্মাননা  পেলেন মৌতৃষা চৌধুরী,
আবৃত্তি শিল্পী পূরবী  রায়, মধুমিতা  বসু,  কবি  রাজশ্রী  ব্যানার্জী।  শিল্পী নূপুরছন্দা  ঘোষের  অসাধারণ  গান  ছিল অনুষ্ঠানের মূল আকর্ষণ।   মানসিক  সমস্যা  নিয়ে দীপিকা তরফদার ' র অসাধারণ বক্তব্য  মুগ্ধ  করেছে শ্রোতাদের।   সঙ্গীত  শিল্পী দেবাদৃত  চট্টোপাধ্যায়
রাখি সেন (কটক ),  সুবিদিতা বোস, কাজল চৌধুরী, আবৃত্তি  শিল্পী  দ্বারিক গ্রান্ডসন্স'র কর্ণধার পিয়ালী ঘোষ 
নৃত্য শিল্পী শর্মিলী  বিশ্বাস, ও প্রজ্ঞাবন্তী ব্যানার্জী বিশ্বাস  অংশ নেন সাংস্কৃতিক পর্বে। 
এছাড়াও  সঙ্গীত  পরিবেশনায়  মুগ্ধ  করেন  তিথি সেনগুপ্ত, শুক্লা ব্যানার্জী, তপশ্রী  চক্রবর্তী, মৌসুমী  দাস, নন্দিতা দত্ত,  কাকলি  সেনগুপ্ত, সোহম  সেনগুপ্ত, মৌমিতা  ধর, সানন্দা কর চাকি, আবৃত্তি পরিবেশনায়  সুমনা  মিশ্র, যন্ত্র সঙ্গীত  সৌরপ্রভ  ব্যানার্জী। 
 সম্মাননা প্রদান করা হয়  গ্রান্ডসন্স' র  কর্ণধার  সিদ্ধার্থ  ঘোষ, বাংলাদেশের   কবি, আবৃত্তি শিল্পী টিটো মুন্সী ও   অমিতাশ্রী ঘোষকে।
রেওয়া মিউজিক ফেস্টিভ্যাল' র  বিজেতা ডি জে  এস আর এল ও পার্থ  প্রতিম চক্রবর্তীও  উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।ছিলেন  মাণব জমিন খ্যাত চিত্র পরিচালক জয়দেব ঘোষও। গোটা অনুষ্ঠান  সঞ্চালনায় ছিলেন  পর্ণা গুপ্ত ও জয়া  চৌধুরী।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.