Header Ads

এসসি মোর্চার সাধারণ সম্পাদক শঙ্কু দাস প্রয়াত

সুব্রত দাস, বদরপুর: কথায় আছে'নিঃশ্বাসের কোন বিশ্বাস নেই।' কার মৃত্যু কোন সময় হবে কেউ বলতে পারে না। তেমনই এক অল্প বয়সী ভারতীয় জনতা পার্টি বদরপুর টাউন মণ্ডল কমিটির অনুসূচিত জাতি মোর্চার সাধারণ সম্পাদক শঙ্কু দাস আর নেই। তিনি জন্ডিস ও লিভার জনিত সমস্যায় সোমবার সকাল দশটা নাগাদ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। রেখে গেছেন স্ত্রী,এক সন্তান সহ গুণমুগ্ধ ও আত্মীয় পরিজন।শঙ্কু দাসের অকাল মৃত্যুতে বদরপুর রেলওয়ে ইন্সটিটিউট কলোনিতে গভীর শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন সকলের প্রিয় পাত্র। তিনি বদরপুর ড.বিআর আম্বেদকর সোসাইটির সম্পাদক ছিলেন। তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন অসম প্রদেশ বিজেপির নেতা বিশ্বরূপ ভট্টাচার্য,দীপক দেব,এসসি মোর্চার মিঠুন শুক্লবৈদ্য,যুব মোর্চার সভাপতি আশীষ দাস,সুরজ সূত্রধর,বদরপুর টাউন মণ্ডল বিজেপি সভাপতি রূপন কুমার পাল সহ আরো অনেকে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.