আগরতলার " প্রতিবাদী কলাম" কার্য্যলযে,সি পি এম অফিসে বিজেপি র হামলা
কলকাতা :, ত্রিপুরাতে গতকাল বিজেপি দলের এক মিছিল থেকে সিপি এম এবং তৃনমূল দল সমর্থক সংবাদপত্র "প্রতিবাদী কলাম " কার্য্যলয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে।তিনটি গাড়ী ও পেট্রোল ঢেলে জ্বালিয়ে দেওয়া হয়। "দেশের কথা" অফিসে ও হামলা হয়।প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার জ্বালিয়ে দেওয়া সংবাদপত্র অফিস ও পার্টি অফিস পরিদর্শন করেন। সিপি এম নেতা সীতারাম ইয়েচুরি ত্রিপুরার গুন্ডা রাজের কড়া সমালোচনা করেছেন। তৃনমূল দলে যোগ দেওয়া কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব আগরতলাতে বলেছেন বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের দিন শেষ। তাকে আর ক্ষমতায় আসতে হবে না।সংবাদপত্রটিতে ফলাও করে বিজেপি বিরোধী খবর প্রকাশ হওয়ার পর বিজেপি টার্গেট করে নিয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও একই অভিযোগ করে বলেন তৃনমূল দলের নেতারা ত্রিপুরা গেলেই বিজেপি হামলা করেছে। আগামী নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। অথচ তাদের রাজ্যে এসে দিব্যি থাকছে। তৃনমূল কংগ্রেস আগামী নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের কন্যা সুস্মিতা দেব ত্রিপুরা চষে বেড়াচ্ছেন।তাকে ভাবি মুখ্যমন্ত্রী হিসাবে প্রজেক্ট করার কথা ভাবছে তৃনমূল।








কোন মন্তব্য নেই