Header Ads

বিজেপির মিছিল থেকে হামলা বিরোধী দল ও সংবাদমাধ্যমের অফিসে, সর্বস্তরে নিন্দা

নয়া ঠাহর প্রতিবেদন, আগরতলা : ত্রিপুরায় গনতন্ত্রের কবর রচিত হল বুধবার। দিনদুপুরে রাজধানী আগরতলা শহরে বিজেপির মিছিল থেকে সরাসরি আক্রমণ করা হয় রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএমের রাজ্য দপ্তর,পশ্চিম জেলা দপ্তর ও প্রতিবাদী কলম ও ডেইলি দেশের কথা দুইটি সংবাদপত্র অফিসে। বুলডোজার লাগিয়ে ভেঙে প্রাচীর ভেঙে ঢুকে আগুন ধরিয়ে দেওয়া হয় ৮ নম্বর জাতীয় সড়ক লাগোয়া বিশালগড়ের সিপিআইএম অফিস, ২০ বছরের মুখ্যমন্ত্রী, বর্তমান বিরোধী দলনেতা মানিক সরকার'র বিধানসভা কেন্দ্র ধনপুরের কাঁঠালিয়ার সিপিআইএম অফিসটিও। মারধর করা হয় বহু বাম কর্মীকেও। সিপিএমের ৩/৪টি গাড়ি পুড়িয়ে দেয়, নষ্ট করে দেওয়া হয় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রবাদ প্রতীম জননেতা দশরথ দেবের আবক্ষ মূর্তিও। গোটা রাজ্যের বহু জায়গায় বিরোধী দলের অফিসে হামলা, আগুন লাগানোর ঘটনা ঘটে চলছে 

দিনভর। রাজ্যের দুইটি সংবাদপত্র অফিসে হামলার ঘটনায় থানা ঘেরাও করল সাংবাদিকরা। ১২ ঘন্টার মধ্যে  হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকদের সংগঠন এসেম্বলির অফ জার্নালিস্ট। এদিন বিজেপি দুর্বৃত্তদের হাতে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিকও। এই ঘটনার প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, এই আক্রমণ বিজেপির দুর্বলতার লক্ষণ।আরো বেশি বেশি  মানুষকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই জোরদার করা হবে বলে জানান বাম বিরোধী দলনেতা মানিক সরকার ও ফ্রন্ট আহ্বায়ক বিজন ধর। শাসক দলের এই ধরনের কার্যকলাপে তিতিবিরক্ত রাজ্যের মানুষ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.