বদরপুর শ্মশানকালীতে চোরের হানা,বিগ্রহ থেকে বহুমূল্য অলংকার লুটপাট
সুব্রত দাস, বদরপুর : দরগা বাজার সংলগ্ন নয়াপাতন-আনোয়ারপার শ্মশানকালী বাড়িতে সংঘটিত হয় দুঃসাহসিক চুরির ঘটনা। এই ঘটনার এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। জানা গেছে,শনিবার রাতে চোরের দল শ্মশানকালী মন্দিরের তালা ভেঙ্গে প্রণামী বাক্স,কালীমূর্তি বিগ্রহ থেকে অলংকার,মূল্যবান গয়না সহ আসবাবপত্র নগদ অর্থ হাতিয়ে নিয়ে যায়। রবিবার বিকেলে ঘটনাটি স্থানীয় জনগণের চোখে পড়ে। শ্মশানের পাশের বাড়ির এক মুসলিম মহিলার নজরে আসে। এই চুরির ঘটনায় তিনি বিষয়টি স্থানীয় হিন্দু মানুষের নজরে আনেন। এই চুরির ঘটনার খবর পেয়ে জমায়েত হতে থাকেন আমজনতা। বিকেল তিনটায় বদরপুর থানা থেকে এসআই নুমান উদ্দিন লস্কর পুলিশ নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে। প্রাথমিক তদন্ত শুরু করে এবং জিজ্ঞাসাবাদের জন্য তিন জনকে থানায় নিয়ে যান।উল্লেখ্য,কয়েক মাস পূর্বে দুষ্কৃতিরা এই শ্মশানের দেওয়ালটা ভেঙ্গে দিয়েছিল। বদরপুর থানায় শ্মশানকালী পক্ষ থেকে এক এজাহার দায়ের করা হয়,কিন্তু পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ওই ঘটনা কয়েক মাসের মধ্যে শ্মশানকালী চুরির ঘটনা সংঘটিত হয়েছে। এই ঘটনাটি নিয়ে স্বাভাবিকভাবেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনার খবর পেয়ে বদরপুর ব্লক মন্ডল সভাপতি সভাপতি ছুটে আসেন । তিনি বিষয়টি করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত বাবু কে জানান। সুব্রত বাবু ঘটনায় জড়িতদের খুঁজে বের বের করার দাবি জানিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন সুব্রত ভট্টাচার্য। এদিকে এ ঘটনার খবর পেয়ে হাজির হন বিজেপি নেতা বিশ্বরূপ ভট্টাচার্য। তিনি ঘটনার তীব্র নিন্দা জানান,এবং তা নিয়ে বদরপুর পুলিশ প্রশাসন,পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি প্রদান করার দাবি জানান তিনি। বিষয়টি তিনি জেলাশাসক,পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে জানান বিশ্বরূপ ভট্টাচার্য। রবিবার যে তিনজনকে থানায় তুলে নিয়েছিল,পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাদেরকে ছেড়ে দিয়েছে। তবে পুলিশ এই ঘটনার তদন্ত করছে।









কোন মন্তব্য নেই