মেঘা লয়ের কংগ্রেস সভাপতি ভিনসেন্ট এইচ পালা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গুনগান করলেন
নয়া ঠাহর ,শিলিং :মেঘালয়ের কংগ্রেস সভাপতি ভিনসেন্ট এইচ পালা অসমের বিজেপি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ভুয়সী প্রশংসা করেন।বলেন উত্তর পূর্বাঞ্চলে তিনি একজন প্রকৃত লিডার । অন্য দল হলেও তার সঙ্গে কথা বলে তার কর্মকুশ লতা আমাদের মুগ্ধ করেছে।তাতে আপত্তি র কিছু দেখি না। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে হিমন্ত বিশ্ব শর্মার ভূমিকা আছে। প্রসঙ্গত মেঘালয়ে র মুখ্যমন্ত্রী করনাদ সাংমার সঙ্গে হিমন্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। গতকাল এন ই নাও এর সঙ্গে এক সাক্ষাৎকারে ভিনসেন্ট এইচ পালা এই কথা বলেন।তিনি বলেন নেহু র উন্নয়নে হিমন্তের সঙ্গে তার বহু কথা হয়েছে। অসমে কংগ্রেস দল সম্পর্কে বলেন নতুন সভাপতি ভূপেন বরা আশা করি ভাল কাজ করবেন। এই কংগ্রেস দল একদিন হিমন্তের উপর পুরোটা নির্ভর করে ছিল। বিজেপি দলের সরকার সম্পর্কে শিলং এর সাংসদ পালা বলেন বিজেপি টেনে টুনে সরকার গড়েছে।অন্য দলের সঙ্গে সমঝোতা করেই চলতে হবে।








কোন মন্তব্য নেই