Header Ads

বিজেপি অগপ আসন বণ্টনের কেন্দ্রবিন্দু গুয়াহাটি নয় নয়া দিল্লি

নয়া ঠাহর প্রতিবেদন, দিল্লি-গুয়াহাটিঃ বিজেপি অগপর মধ্যে   নির্বাচনে আসন বন্টন নিয়ে  ঐক্যমত্যে পৌঁছান যায়নি। অগপ ৪০ টি আসন দাবি করেছে। বর্তমান ১৪ টি আসন ও পাবে না। বিজেপি দলের ও ১০ থেকে ১২ জন বাদ যাবে।  আজ  দিল্লিতে দুটি প্রধান দলের নেতাদের সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত  শাহ ও বিজেপি সভাপতি জে পি নাড্ডার  মধ্যে আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী  সর্বানন্দ  সনোয়াল অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রঞ্জিত দাস, অগপর অতুল বরা কেশব মহন্ত দিল্লিতে শিবির পেতেছেন।  কাল আবার বৈঠক। এদিকে, কংগ্রেস- এআইইউডিএফের মধ্যেও আসন ভাগাভাগি নিয়ে কথা চলছে।  অখিল গগৈ এআইইউডিএফকে বাদ  দিলে কংগ্রেস দলের সঙ্গে  সমঝোতা সম্ভব রাইজর  দলের বলে  খোলা চিঠিকে কেন্দ্র করে  অসম জাতীয়  পরিষদ   সভাপতি লুরিন জ্যোতি গগৈ  হতাশা ব্যক্ত করেছেন।   রাইজর দলের  উপদেষ্টা  বিশিষ্ট বুর্দ্ধিজীবী হীরেন  গোহাঁই   অব্যাহতি চেয়েছেন। বিজেপির নতুন  শরিক ইউপিপিএল সভাপতি  প্রমোদ বড়ো জানিয়েছেন তারা ১২ টি আসনে জয়লাভ করবে। বিপিএফ  সভাপতি হাগ্রামা মহিলারি কংগ্রেস  জোটে যোগ  দিয়ে  হুঙ্কার দিয়েছেন, তারা বিজেপি জোটকে ফুৎকারে  উড়িয়ে  দেবেন। আবার কংগ্রেস সরকার আসবে।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.