Header Ads

অসমের অস্তিত্ব ও সংস্কৃতি রক্ষার দায়িত্ব অসমবাসীকে নিতে হবে : প্রিয়াঙ্কা গান্ধী

অমল গুপ্ত, গুয়াহাটিঃ  অসমে প্রথম পর্যায়ে ৪৭ টি কেন্দ্রে ভোট হবে। সেই কেন্দ্রগুলোর ২৮ টি পেয়েছে বিজেপি, টি কংগ্রেস ৮  টি  অগপ ও ২টি এ আই ইউ ডি এফ পেয়েছিল। এবার কংগ্রেস, বিজেপি ও অসম জাতীয় পরিষদ এই তিন জোট  লড়বে। কোনো দলের। প্রাথী  চূড়ান্ত হয়নি। বিজেপি অগপ   নিজেদের মধ্যে দর কশাকশী করছে। অসম জাতীয় পরিষদ সভাপতি লুরিণজ্যোতি  গগৈ আজ রাইজর দলের সভাপতি   অখিল  গগৈয়ের সঙ্গে  বৈঠক করেছেন জিএমসিতেদিল্লির মুখ্যমন্ত্রী   অরবিন্দ কেজরিওয়াল  তাদের হয়ে  প্রচারে আসবেন।  বিজেপি সভাপতি রঞ্জিত দাস জানান  অগপর সঙ্গে আলোচনা চলছে, কাল বিজেপি দলের ৬০ টি আসন নিয়ে  আলোচনা হবে।  কংগ্রেস  দলের   সর্ব ভারতীয় সাধারণ  সম্পাদক  প্রিয়াঙ্কা গান্ধী আজ  অসমে এসে মা  কামাখ্যা ধামে গিয়ে আশীর্বাদ নিয়ে লখিমপুরে  যান। লীলাবাড়ি বিমানবন্দরে ঝুমুর নাচের সঙ্গে পা মেলান। গহপুরে শহিদ কনক লতার প্রতি মুর্ত্তিতে   শ্রদ্ধা জানান।  মাধবদেব স্মৃতির প্রতি  প্রদীপ জ্বালিয়ে  শ্রদ্ধা  


 তর্পণ করেন। পরে সাংবাদিকদের বলেন, এবার ক্ষমতায়  কংগ্রেস জোট আসবে। তিনি অসমের অস্তিত্ব  রক্ষা ও সংস্কৃতি  রক্ষা করতে  অসমবাসীকে   দায়িত্ব নেবার আহ্বান জানান। তিনি বলেন, বন্যার সময়, করোনা লকডাউনের  সময় বিজেপি নেতাদের দেখা পাওয়া যায় না। এখন  নেতাদের ভিড় জমেছে। সাধারণ শ্রমজীবী মানুষের দুর্দ্দশার কথা  উল্লেখ করে  সোনিয়া কন্যা বলেন, তেলের দাম আকাশ ছুঁইয়েছে। আজ আবার এল পি জির দাম  বাড়ল। তিনি বলেন, বিজেপি  রাজ্য গরিব মানুষের  দুর্দশা  বেড়ে গেছে। সবাই  অস্তিত্বের লড়াই করছেন। কংগ্রেস দলের রকিবুল হোসেন বলেন, বিজেপি দলের নেতাদের  পত্নী কন্যারাও একবার। প্রিয়াঙ্কার সঙ্গে   দেখা করতে উদগ্রীব, সেখানেই প্রিয়াঙ্কার  সফলতা।  আজ কংগ্রেস দলের নেতা অনিল রাজা শত বছরের প্রাচীন কংগ্রেস দলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে  দল  ছাড়েন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.