জাতীয় ভোটার দিবস
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতাঃ আজ দেশ জুড়ে ভোটার দিবস উদযাপিত হল। ২০১১ সালে নির্বাচন কমিশন প্রতিষ্ঠাবাষিকী তে জাতীয় ভোটার দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার দিবসের থিম হল, শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন এবং ভোটারদের ক্ষমতা বৃদ্ধি। কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আজ ইলেক্ট্রনিক ভোটার কার্ডের উদ্বোধন করেন।এই কার্ড মোবাইলে ডাউন লোড করা যাবে। নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানিয়েছেন ভোটার কার্ড ছেপে ভোটারের কাছে পৌঁছে দিতে সময় লাগে তাই ই ভোটার কার্ডের কথাও ভাবা হচ্ছে।









কোন মন্তব্য নেই