সৌরভ বাড়িতে ফিরলেন
কলকাতা : ক্রিকেটের সম্রাট, কলকাতার প্রিন্স সৌরভ গঙ্গোপাধ্যায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। তিনি উড ল্যান্ডসে ভর্তি হয়েছিলেন। সঙ্গে এক ডাক্তার ও নার্স গিয়েছিলেন। তার বেহালার বাড়ির সামনে বহু মানুষ ভিড় করে ছিলেন। দেশের বিশিষ্ট কার্ডিওলজিস্ট দেবী শেট্টির পরামর্শ মেনে তার চিকিৎসা হয়। জিম করতে গিয়ে বুকে ব্যথা অনুভব করেন, অল্প সময়ে জ্ঞান চলে যায়। ডাক্তার রা মৃদু হার্ট এটাক বলে জানান। সৌরভ পান বিড়ি মদ কিছুই খান না, তবে বিরিয়ানি খেতে বড্ড ভালবাসেন। বার বার দুধ চা খান। বংশ পরম্পরা সৌরভের বাড়িতে বিরিয়ানি রান্না করার মানুষ আছেন। ঘি চব চবে বিরিয়ানি তাদের পছন্দ। তা আর খাওয়া যাবে না।তিনি নিয়ম মত সকালে জিমে যান। এখন জিমে যাওয়া যাবে না।পুরো বিশ্রাম। তার অসুস্থ্ততার খবরে বিশ্বের ক্রিকেট জগৎ উদ্বেগ প্রকাশ করেছে। প্রধান মন্ত্রী পযন্ত ফোন করে স্বাস্থ্যের খবর নিয়েছেন।









কোন মন্তব্য নেই