দৈনিক করোনা সংক্রমণের হার অনেক কমল ভারতে, সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৭ শতাংশে
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটিঃ শুক্রবার এক ধাক্কায় করোনা সংক্রমণের হার
খানিকটা বেড়ে গেলেও গত ২৪ ঘন্টায় ভারতে সংক্রমণের হার ফের কমে গিয়েছে। আজ দৈনিক কোভিড-১৯ সংক্রমণের হার ১৩ হাজারে নেমেছে। দৈনিক
করোনা সারিয়ে সুস্থতার সংখ্যা প্রায় ১৫ হাজার। এদিকে, কমেছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। ভারত
প্রথম থেকেই করোনা মোকাবিলায় সক্রিয় ভূমিকা পালন করছে। নিয়ন্ত্রণেই বলা যায়। ভারতে
এই মুহূর্তে সুস্থতার হার প্রায় ৯৭ শতাংশ। কেন্দ্রীয়
স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে
আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৩ জন। ফলে, একদিনে
মোটামুটি ১৩ হাজার নিয়ে শনিবার সকাল
৮টা পর্যন্ত দেশে মোট কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭ লক্ষ ৩৩ হাজার ১৩১ জনে। বুলেটিন মতে, গত ২৪
ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৩৭ জন প্রাণ হারিয়েছেন। এই
সংখ্যা নিয়ে ভারতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ লক্ষ ৫৪ হাজার ১৪৭ জনে।
ভারতে
করোনায় মৃত্যুহার হল ১.৪৪ শতাংশ।
এদিকে,
একদিনে করোনা সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৮০৮ জন। বর্তমান
ভারতে এখনো পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠা ব্যক্তির সংখ্যা ১ কোটি ৪ লক্ষ ৯
হাজার ১৬০ জন। সুস্থতার হার ৯৬.৯৮ শতাংশ। ভারতে
করোনা টিকা দেয়াও শুরু হয়ে গিয়েছে। এদিকে, ভারতের
করোনা ভ্যাকসিন তৈরির ক্ষমতা এখন সারা বিশ্বের সেরা সম্পদ। বলেছেন জাতিসংঘ মহাসচিব
আন্তোনিও গুতেরেস।
ভারতের
সেরাম ইনস্টিটিউট করোনা ভ্যাকসিন উৎপাদন করেছে। এই ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির
পাশাপাশি উপহারও দিচ্ছে ভারত। বিনা
শর্তে টিকা বাংলাদেশ-সহ প্রতিবেশি দেশগুলিকে জোগান দিচ্ছে ভারত।









কোন মন্তব্য নেই