Header Ads

করিমগঞ্জে রি-স্বয়ম উদ্বোধনে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য

সুব্রত দাস, বদরপুর : আত্মনির্ভর ভারত গঠনের দিকে আরও একধাপ এগিয়ে আসম সরকার। যুবক-যুবতীদের স্বনির্ভরশীল হওয়ার মধ্যে দিয়েই প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত গড়তে হবে।এরজন্য নির্দিষ্ট এগিয়ে যেতে হবে। শুক্রবার বিকেলে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে স্বামী বিবেকানন্দ অসম যুব সবলীকরণ যোজনা 'রি-স্বয়ম' প্রকল্পের সূচনা অনুষ্ঠানে বন ও পরিবেশ,মীন,আবগারি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এ কথাগুলি বলেন। তিনি বলেন,যুবসমাজকে স্বনির্ভরশীল করার লক্ষে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ও অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এই যোজনা শুরু করেছেন। যা সরাসরি হিতাধিকারীদের অ্যাকাউন্টে অর্থ জমা হবে। কিছু কিছু অ্যাকাউন্টে ৩০ হাজার জমা পড়েছে। আগামী ৪৮ ঘণ্টার ভিতরে বাকী হিতাধিকারীদের অ্যাকাউন্টে ৩০ হাজার টাকা দেওয়া হবে।বাকী ২০ হাজার প্রশিক্ষণ পর দেওয়া হবে। এই অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য,জেলাশাসক আম্বামাথুন এমপি,জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য,যুব মোর্চা সভাপতি অমিত পাল,এআইডিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.