Header Ads

টিকাকরণকে রাজনীতিকরণ করার অভিযোগ

গুয়াহাটি ওয়েভ ডেস্ক : গত রবিবার কোভিশিল্ড ও   কোভ্যাক্সিন টিকাকে ছাড়পত্র দিয়েছে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া তার ১০ দিন বাদ দেশে টিকাকরণ শুরু হওয়ার কথা ছিল।  খর মাস চলছে, তাই শুভকাজ মকর সংক্রান্তির পর করার কথা চলছে।পশ্চিমবঙ্গের নির্বাচনের কথা চিন্তা করে ১২ জানুয়ারি বিবেকানন্দের জন্ম দিনে  গণ টিকাকরণ শুরু করা হতে পারে।  প্রথমে ৩০ কোটি মানুষকে টিকাকরণের টার্গেট নিয়েছে কেন্দ্র। যাদের মধ্যে ১কোটি স্বাস্থ্য কর্মী, ২ কোটি পুর কর্মী, পুলিশ, সেনা প্রভৃতি এবং ২৭ কোটি বয়স্ক নাগরিককে প্রথমে টিকা দেওয়া হবে। মানুষের জীবন  নিয়ে রাজনীতি, টিকাকরণকে রাজনীতির  ঘেরা টোপে  পুরে নির্বাচনে মুনাফা লাভের এক চেষ্টা চলছে বলে কংগ্রেস অভিযোগ করেছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.