প্রধানমন্ত্রী শিবসাগরে বিশাল জনসভাতে ভাষণ দেবেন
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : প্রধানমন্ত্রী ২৩ জানুয়ারি অসমের শিবসাগর শহরের জেরেঙ্গা ময়দানে ভাষণ দেবেন। ২২ জানুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গুয়াহাটি বিমান বন্দরে নেমে শিলং সহ অন্য উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে যাবেন বলে বিজেপি সূত্রে জানা গেছে। বিজেপির এক মুখপাত্র জানিয়েছেন শিবসাগরের বিশাল সভায় ২ লাখ মানুষের জমায়েত হবে। আজ ডিজিপি ভাস্করজ্যোতি মহন্ত সভাস্থলের নিরাপত্তা খতিযে দেখেন।









কোন মন্তব্য নেই