Header Ads

ইযুথ ফর পিস ডে সেলিব্রেশন বদরপুরে

সুব্রত দাস, বদরপুর : করিমগঞ্জ নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে রবিবার বদরপুর ঘাটে ভারত যুব বিকাশ ক্লাবে আয়োজনে পালন করল "ইযুথ ফর পিস ডে সেলিব্রেশন।" এদিন প্রদীপ প্রজ্জ্বলন মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বদরপুর সীমান্ত চেতনা মঞ্চের সম্পাদিকা পাঞ্চালি দেব এবং বিজেপি নেতা দীপক দেব।স্বামী বিবেকানন্দের জীবনী বিষয় সমূহ তুলে ধরেছেন যোগ শিক্ষক কৃষ্ণা তেলেঙ্গী। এবং যুবাদেরকে শান্তি-শৃঙ্খলা ভাবে সমাজ গড়ে তোলার আহ্বান জানান তিনি। বদরপুর ব্লকের যোগমিত্র মিঠুন সরকার বলেন,সমস্ত বিশ্বের একমাত্র ভারতে সবচেয়ে বেশি যুবারা রয়েছেন,তা আর কোন দেশে নেই। ভারতবর্ষের যুবারা যদি সবাই একসাথে স্বামী বিবেকানন্দের প্রেরণা মেনে 

চলে তাহলে সমস্ত বিশ্বের মধ‍্যে সবচেয়ে শক্তিশালী এবং বিশ্বগুরু দেশ হবে একমাত্র ভারত। এদিন সারাদিন ব‍্যাপী ভারতীয় সংস্কৃতির রীতি-নীতি নিয়ম অনুযায়ী আসামের বিহু নৃত্য,লোক নৃত‍্য এবং বিভিন্ন ধরনের দেশাত্মবোধক, অসমিয়া গীত পরিবেশন করেন দীপক ধর চৌধুরী,তনু রাহুত,রুমা দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে সহযোগিতা করেছেন অর্জুন তেলেঙ্গী,সঙ্গীতা মাল্লা,কাওচার উদ্দিন,আনন্দ বাষ্ফর। এই অনুষ্ঠানে ভারত যুব বিকাশ ক্লাবের সভাপতি,সম্পাদক সহ সকল সদস্যরা উপস্থিত ছিলেন ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.