বাংলাদেশে নামঘর স্থাপন করেছেন আইনজীবী সুবোধ চন্দ্র দাস
ওয়েভ ডেস্ক, গুয়াহাটি : বাংলাদেশের বিশিষ্ট আইনজীবী সুবোধ চন্দ্র দাস বাংলাদেশে শ্রীমন্ত শংকরদেব, মাধবদেবের জীবনাদর্শ অনুশীলন করার লক্ষ্যে এক নামঘর স্থাপন করেছেন। তিনি শংকরদেব ফাউন্ডেশন গড়ে সমাজ সেবা করে যাচ্ছেন। তিনি শ্রীপুরের পুর এলাকাতে এক নামঘর নির্মাণ করেছেন। বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়ে এই সেবা কার্য চালাচ্ছেন বলে এক টিভি চ্যানেল জানিয়েছেন। তিনি জানান, আগে বাংলাদেশে ৩৪টি নামঘর ছিল। সুবোধ চন্দ্র দাস শংকরদেবের উপর বাংলাতে এক গ্রন্থ রচনা করেছেন।









কোন মন্তব্য নেই