Header Ads

প্রাজেক্সেল ফাউন্ডেশন এর উদ্যোগে বিবেকানন্দ বিষয়ক আলোচনা চক্র সম্পন্ন

                                                                                

নয়া ঠাহর প্রতিবেদন,গুয়াহাটি।


 স্বামী বিবেকানন্দের জন্ম দিবস দিনটি প্রতিবছরের যুবা দিবস হিসেবে পালন করা হয়। এই যুবা দিবসের সাথে সঙ্গতি রেখে সম্প্রতি প্রজেকসেল ফাউন্ডেশনের (বেসরকারী প্রতিষ্ঠান) উদ্যোগে যুবাদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় ফাউন্ডেশন এর কার্যালয়ে।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক সুদীপ শর্মা চৌধুরী,জার্মান এডুকেটার ও শিক্ষক বিক্রমজিৎ দেব,ও সাংবাদিক তথা  অস্মিতা ফাউন্ডেশনের সভাপতি দেবযানী পাটিকর।




বর্তমানে শিক্ষা ও যুব প্রজন্মের বিষয় নিয়ে আয়োজিত আলোচনাতে অংশগ্রহণ করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নৃত্যশিল্পী, সঙ্গীতশিল্পী, যোগা নেশনাল আওয়ার্ড উইনার খেলোয়াড়। ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দের জীবন আদর্শ,তার কর্মরাজী,ইত্যাদি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার সাথে সাথে নবীন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা নিজেদের অভিজ্ঞতা,জীবনের লক্ষ্য ,পড়াশোনা ইত্যাদি বিভিন্ন বিষয়েও আলোচনা করে।
 অনুষ্ঠানে প্রজেকশেল ফাউন্ডেশনের ডাইরেক্টর সীমা পুরকায়স্থ  রায়ের সাথে অনেক গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.