ধর্ম নয়, উন্নয়ন নিয়ে রাজনীতি করি : আমিনুল
নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : উন্নয়ন নিয়ে রাজনীতি করেন, ধর্ম নিয়ে নয়। যা মুখে বলেন, তা বাস্তবায়ন করেন। বিজেপি সরকার
সমবিকাশে বিশ্বাসী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সব-কা সাথ, সব-কা বিকাশ, সব-কা বিশ্বাস স্লোগানকে শিরধার্য করে
কাজ করে আসছেন। সোনাইয়ে দুটি সড়কের শিলান্যাস করে বলেছেন এলাকার বিধায়ক তথা অসম
বিধানসভা উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর।
দুটি সড়কের শিলান্যাস করে আয়োজিত অনুষ্ঠানে
উপস্থিত জনতার সামনে বক্তব্য পেশ করতে গিয়ে বিধায়ক তথা উপাধ্যক্ষ আমিনুল বলেন, সত্তর বছরে যে কাজ হয়নি তা পাঁচ বছরে
হয়েছে। বিগত দিনে সোনাইয়ে এক হাজার কোটি টাকার কাজ হয়েছে। সোনাইবাসীকে
প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা, সেতু,
কমিউনিটি হল
নির্মাণ ইত্যাদি করে দেবেন। এই সকল প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছেন তিনি। সোনাই এলাকার রাস্তা ও সেতু
নির্মাণের জন্য ২৫০ কোটি টাকার কাজ হয়েছে। জনগণ সুন্দরী গ্রাম পঞ্চায়েতের
পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছিলেন। বৃহস্পতিবার সুন্দরী পঞ্চায়েতের লাইফলাইনের
নির্মাণকাজ শুরু হয়েছে। তিনি বলেন, অতীতে কংগ্রেস আমলে শিলান্যাস রাজনীতি ছিল।
বিজেপি উন্নয়নে বিশ্বাসী,
ধর্ম নিয়ে
রাজনীতি করে না। এআইইউডিএফ-প্রধান তথা ধুবড়ির সাংসদ বদরউদ্দিন আজমল বলেছেন, বিজেপি সরকার এলে নাকি রাজ্যের সাড়ে তিন
হাজার মসজিদ ভেঙে দেবে,
এ সব অবান্তর
ভিত্তিহীন অভিযোগ,
সাম্প্রদায়িক
মন্তব্য করেছেন তিনি। বিজেপি আমলে একটিও সাম্প্রদায়িক দাঙ্গা হয়নি। কংগ্রেস আমলে
সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে। সোনাই বিধানসভা কেন্দ্রের বনতারাপুর টেলিফোন
এক্সচেঞ্জ থেকে পালংঘাট আরসিসি সেতু ও বোয়ালি থেকে গোয়ালা চিনা রাস্তার
শিলান্যাস অনুষ্ঠানে সুন্দরী পঞ্চায়েত সভানেত্রী এন মমতা সিনহা পৌরোহিত্য করেছেন।
অনুষ্ঠিত সভার শুরুতে পূর্ত বিভাগের সোনাই-ধলাই টেরিটরিয়াল ডিভিশনের এগজিকিউটিভ
ইঞ্জিনিয়ার আকবর হুসেন বলেন, ৮ কোটি ৭৫ লক্ষ টাকা ব্যয়ে বনতারাপুর টেলিফোন এক্সচেঞ্জ থেকে পালংঘাট আরসিসি
সেতু ও রাস্তার শিলান্যাস করা হয়েছে। এই রাস্তার ঠিকাদার দেবজিত দেব। প্রথম দিকে
রাস্তার জমি সমস্যা ছিল। কিন্তু উপাধ্যক্ষ আমিনুল হক লস্করের তত্পরতায় রাস্তার
কাজ শুরু হয়েছে। ঠিকাদারকে সহযোগিতা করার জন্য এলাকার জনগণের প্রতি আহ্বান জানান
তিনি। এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন, ৭৬ লক্ষ টাকা ব্যয়ে বোয়ালি থেকে গলাচিনা
সড়ক নির্মাণ করা হবে। এই রাস্তার বরাত পেয়েছেন সুজিত কুমার নাথ নামের ঠিকাদার।









কোন মন্তব্য নেই