করিমগঞ্জে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
সুব্রত দাস, বদরপুর : ২০২১ সালের ১ জানুয়ারি কে ভিত্তি করে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা সোমবার প্রকাশ করা হয়েছে। জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের ইলেক্ট্রোরোল রেজিস্ট্রেশন অফিসাররা পৃথক পৃথক বিজ্ঞপ্তি জারি করে সোমবার এই চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। চূড়ান্ত ভোটার তালিকা সংশ্লিষ্ট সার্কেল অফিস,ব্লক কার্যালয়,থানা এবং জেলাশাসকের কার্যালয়ের নির্বাচনী শাখায় রাখা হয়েছে।









কোন মন্তব্য নেই