Header Ads

নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি দাবি

নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি : নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্ম  জয়ন্তিতে দেশের প্রধানমন্ত্রী কলকাতায় উপস্থিত থেকে নেতাজীকে শ্রদ্ধা জানাবেন।  নিখিল ভারত লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক  জয়দীপ মুখার্জি   নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়েছেন। নেতাজিপ্রেমী তথা সুপ্রিম কোর্টের  বিশিষ্ট আইনজীবী   মুখার্জি   দাবি করেছেন  নেতাজিকে  রাশিয়ার সাইবেরিয়ার ইয়াসটুক জেলে বন্দি করে নির্যাতন করে বিষ প্রয়োগ করে নির্মমভাবে হত্যা করা হয়কংগ্রেস ও দেশের বামপন্থী নেতারা সব জানতেন। সেই সম্পর্কে কে জি বি-র ফাইল  প্রকাশ করতে হবে প্রতুল গুপ্তর  আই এন এ সম্পর্কে লিখিত বই প্রকাশ করতে হবে। নয়া দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির প্রতিমূর্তি স্থাপন করতে হবে। নেতাজির অর্ন্তধান সম্পর্কে ৪১ টি গোপন ফাইল প্রকাশ করতে হবে এবং দেশবাসীকে জানাতে হবে আজাদ হিন্দ বাহিনীর ৭২ হাজার কোটি টাকার সম্পত্তিকে আত্মসাত করেছে। এদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণা সহ দেশপ্রেম দিবস ঘোষণার দাবি জানিয়েছেন।


কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.