নয়া ঠাহর প্রতিবেদন, গুয়াহাটি,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েদিলেন মানুষের সাধ্যের মধ্যে থাকবে ভ্যাকসিনের দাম।আগামী14 জানুয়ারি মকর সংক্রান্তি ,বাংলায় পৌষ সংক্রান্তি,গুজরাটে উত্তরায়ন, অসমে বিহু, কর্ণাটকে মকর সংক্রমণ, কাশ্মীরে শয়েন ক্রত ,তামিলনাড়ুতে পঙ্গল, কেরল এ মোঘরা ভালাকু উৎসব পালন করা হয়। এই দেশ ব্যাপী উৎসবের পর 16 জানুয়ারি থেকে দেশে প্রস্তুত কোভিশিল্ড ও কভ্যাক্সিন দেওয়া হবে। ইতিমধ্যে ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া বা ডি সি জি আই সবুজ সংকেত দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে দেশের মুখ্যমন্ত্রী দের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।
কোন মন্তব্য নেই