নেতাজির জন্মক্ষণ ১২, ১৫ মিনিটে শঙ্খ বাজাবে বঙ্গবাসী
নয়া ঠাহর প্রতিবেদন, কলকাতা : আগামী ২৩ জানুয়ারি নেতাজি সুভাষ চন্দ্র বোসের ১২৫তম জন্মদিনে শঙ্খ বাজিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশবাসীর কাছে আহবান জানান। তিনি বলেন, নেতাজি আজও উপযুক্ত সম্মান পেলেন না। তার জন্ম দিনকে ছুটির দিন হিসাবে ঘোষণা করার জন্যে কেন্দ্রের কাছে দাবি জানান। তিনি বলেন, এবার প্রজাতন্ত্র দিবস নেতাজির উপর টেবলো প্রদর্শন করা হবে। এবার ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী কলকাতা আসতে পারেন বলে শোনা যাচ্ছে। এবার প্রজাতন্ত্র দিবসে নয়া দিল্লিতে নেতাজিকে নিয়ে বিশেষ প্রদর্শনীর বাবস্থা করা হতে পারে। এবার অসমের চা বাগানের ঐতিহ্য তুলে ধরা হবে টেবলোতে, এবার বাংলাদেশের সেনাবাহিনী প্রায় ১০০ জন সেনা প্যারেড এ অংশগ্রহণ করবেন বলে জানা গেছে।









কোন মন্তব্য নেই