দিল্লীর চলমান কৃষক আন্দোলনে শহীদের মৃত্যু বরণ করা কৃষকদের শ্রদ্ধাঞ্জলী
জপমালা চক্রবর্তী, হাইলাকান্দি : উল্লেখ্য, দিল্লীর চলমান কৃষক আন্দোলনে সংগ্ৰামী কৃষকরা যারা এই আন্দোলনে শহীদের মৃত্যু বরণ করেছেন, তাদের স্মৃতিতে রবিবার সারা দেশব্যাপী শ্রদ্ধাঞ্জলী অর্পণ করে শহীদ দিবস পালন করা হয়। একইভাবে সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে আমাদের হাইলাকান্দি জিলায় ও কৃষক সংগঠন এ আই কে কে এম এস, এ আই কে এস, ছাত্র সংগঠন এস এফ আই ও এ আই ডি এস ও'র উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় এই কৃষক আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ দিবস পালন করা হয়। এ উপলক্ষে হাইলাকান্দির মাটিজুড়ি পয়েন্টে একটি অস্থায়ী শহীদবেদী স্থাপন করে মাল্যদান ও পুস্পার্ঘ নিবেদন করা হয়। এবং পাশাপাশি আয়োজিত শোক সভায় সংগ্ৰামী শহীদদের আত্মত্যাগের ঘটনাকে কুর্নিশ জানিয়ে শহীদদের প্রতি শোক প্রকাশ করে এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বলিষ্ঠ কৃষক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানানো হয়। এতে বক্তব্য রাখেন সারা ভারত কৃষক ও খেত মজদুর সংগঠনের প্রভাস চন্দ্র সরকার, সারা ভারত কিষাণ সভার অধীর নাথ ও অল ইন্ডিয়া ডি এস ও'র সায়ন পাল। এছাড়া বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন নেতা সুশীল শুক্লবৈদ্য, হিমাংশু দাস, চিন্তাহরণ সুত্রধর, ময়ূখ ভট্টাচার্য প্রমুখ। প্রায় সকল বক্তাই কেন্দ্রীয় কৃষি আইন ২০২০ বাতিলের জোরালো দাবি জানান বলে প্রাপ্ত সূত্রে খবরটি জানা যায়।









কোন মন্তব্য নেই